NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

প্রতিবন্ধীরা চীনের আধুনিকায়ন-প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ শক্তি; সি চিন পিং


আন্তর্জাতিক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:৫৩ পিএম

প্রতিবন্ধীরা চীনের আধুনিকায়ন-প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ শক্তি; সি চিন পিং

১৬ মে, (শুক্রবার), সপ্তম জাতীয় স্বনির্ভর মডেলকর্মী ও প্রতিবন্ধীদের সহায়তাকারীদের একটি সম্মেলন, চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত হয়। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট, ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং এ উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। 

নির্দেশনায় তিনি, পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, জাতীয় স্বনির্ভর মডেলকর্মী ও প্রতিবন্ধীবান্ধব কাজে নিয়োজিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকে, ৩৫তম জাতীয় প্রতিবন্ধী দিবসের শুভেচ্ছা জানান।  তিনি সারা দেশের বিপুলসংখ্যক প্রতিবন্ধী মানুষ এবং তাদের আত্মীয়স্বজনদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানান।

নির্দেশনায় তিনি উল্লেখ করেন, প্রতিবন্ধীরা চীনের আধুনিকায়ন-প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ শক্তি; তাদের বিশেষ যত্ন নিতে হবে। নতুন যাত্রায় চীনা শৈলীর সমাজতান্ত্রিক চিন্তাধারা কাজে লাগিয়ে, প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করতে হবে, প্রতিবন্ধীদের অধিকার ও স্বার্থ কার্যকরভাবে রক্ষা করতে হবে, এবং প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে।


প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, দেশের বিভিন্ন স্তরের পার্টি কমিটি ও সরকারকে প্রতিবন্ধীবান্ধব কাজের ওপর অত্যন্ত গুরুত্ব দিতে হবে, প্রতিবন্ধীদের জন্য সংশ্লিষ্ট পরিষেবার মান ক্রমাগত উন্নত করতে হবে, এবং সক্রিয়ভাবে গোটা সমাজে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। 
সম্মেলনের আগে, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং দেশের প্রধানমন্ত্রী লি ছিয়াং সম্মেলনের প্রতিনিধিদের সাথে দেখা করেন এবং তাদের সাথে গ্রুপ ছবি তোলেন। 

সূত্র:ওয়াং হাইমান-আলিম-ছাই,  চায়না মিডিয়া গ্রুপ।