NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বেইজিং তাইওয়ানকে হু’র বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের অনুমতি দিবে না : মুখপাত্র লিন চিয়ান


আন্তর্জাতিক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৭ এএম

বেইজিং তাইওয়ানকে হু’র বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের অনুমতি দিবে না : মুখপাত্র লিন চিয়ান

‘এক-চীননীতি’ এবং জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র সম্মেলনের সংশ্লিষ্ট ধারা সুরক্ষার জন্য, চীন এ বছর তাইওয়ানকে হু’র বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের অনুমতি দেবে না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, গত ১৫ই মে (বৃহস্পতিবার), বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

মুখপাত্র বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক সংস্থাগুলোয় তাইওয়ান অঞ্চলের অংশগ্রহণের বিষয়ে চীনের অবস্থান সামঞ্জস্যপূর্ণ ও স্পষ্ট। এ ধরনের অংশগ্রহণকে অবশ্যই ‘এক-চীননীতি’র ওপর ভিত্তি করে হতে হবে। এটি জাতিসংঘের সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর প্রস্তাব এবং বিশ্ব স্বাস্থ্য পরিষদের ২৫.১ নম্বর প্রস্তাবে নির্ধারিত মৌলিক নীতি। কেন্দ্রীয় সরকারের সম্মতি ছাড়া, চীনের তাইওয়ান অঞ্চলের বিশ্ব স্বাস্থ্য পরিষদে অংশগ্রহণের কোনো অধিকার নেই। 

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৮তম বার্ষিক সম্মেলন ১৯ মে শুরু হবে। চীনের তাইওয়ান এখনও বৈঠকে যোগদানের জন্য কোনো আমন্ত্রণ পায়নি। 

সূত্র : ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।