NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

টানা ৯ বছর ধরে তাইওয়ান সম্পর্কিত প্রস্তাব প্রত্যাখ্যান


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:৫৩ পিএম

টানা ৯ বছর ধরে তাইওয়ান সম্পর্কিত প্রস্তাব প্রত্যাখ্যান

৭৮তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ১৯ মে  (সোমবার) জেনেভায় শুরু হয়েছে। সম্মেলন কিছু দেশের ‘তাইওয়ানকে পর্যবেক্ষক হিসেবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অংশগ্রহণের’ প্রস্তাবকে সম্মেলনের এজেন্ডায় অন্তর্ভুক্ত করতে অস্বীকৃতি জানায়। এটা সম্মেলনটি টানা ৯ বছর ধরে তাইওয়ান সম্পর্কিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

জেনেভায় জাতিসংঘ কার্যালয় ও সুইজারল্যান্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী প্রতিনিধি ছেন সিয়ু বলেন, চলতি বছর হল বিশ্ব ফ্যাসিবাদ- বিরোধী যুদ্ধ বিজয়ের ৮০তম বার্ষিকী এবং তাইওয়ানের আইনগতভাবে চীনের অংশ হওয়ার ৮০তম বার্ষিকী।

তাইওয়ান চীনে প্রত্যাবর্তন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় এবং যুদ্ধোত্তর আন্তর্জাতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি অংশ। জাতিসংঘের ২৭৫৮ নং প্রস্তাব ও বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ২৫.২ নং প্রস্তাব ইতিমধ্যে তাইওয়ানসহ সমগ্র চীনের প্রতিনিধিত্বের সমস্যাটি সম্পূর্ণরূপে সমাধান করেছে।

তিনি বলেন, তাইওয়ান সমস্যা হল চীনের অভ্যন্তরীণ ব্যাপার ও গৃহযুদ্ধের অবশিষ্ট সমস্যা। যদিও চীনের মূলভূখণ্ড ও তাইওয়ান একত্রিত হয়নি, তবে তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অংশ, তা কখনও পরিবর্তিত হয়নি।

তিনি জোর দিয়ে বলেন, চীনের কেন্দ্রীয় সরকার সবসময় তাইওয়ান জনগণের কল্যাণের প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে। তথাকথিত ‘আন্তর্জাতিক মহামারী প্রতিরোধ ব্যবস্থার ফাঁক’ প্রস্তাবটি বাস্তবতার সাথে অসঙ্গতিপূর্ণ। 

সূত্র : তুহিনা- হাশিম -স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।