NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

এসসিও জাতিসংঘের ২০৩০ এজেন্ডা বাস্তবায়ন ত্বরান্বিত করবে : প্রেসিডেন্ট সি


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৪৮ এএম

এসসিও জাতিসংঘের ২০৩০ এজেন্ডা বাস্তবায়ন ত্বরান্বিত করবে : প্রেসিডেন্ট সি

শাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও দারিদ্র্য-বিমোচন ও টেকসই উন্নয়ন ফোরাম গত (মঙ্গলবার) চীনের শায়ানসি প্রদেশের সি’আন শহরে শুরু হয়েছে। চীনা জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস-চেয়ারম্যান ও এসসিও সুপ্রতিবেশী বন্ধুত্ব ও সহযোগিতা কমিটির চেয়ারম্যান শেন ইউয়ে ইউয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দনপত্র পাঠ করেন এবং মূল ভাষণ দেন।

তিনি বলেন, অভিনন্দনপত্র দারিদ্র্য-বিমোচন ও টেকসই উন্নয়ন প্রচারের প্রতি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উচ্চ মনোযোগ প্রতিফলিত করে, এবং এসসিও দেশগুলোর বিনিময় ও পারস্পরিক শিক্ষাকে আরও গভীর করা, এসসিও’র অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার আন্তরিক প্রত্যাশা প্রতিফলিত করে।

তিনি বলেন, দারিদ্র্য-বিমোচন ও টেকসই উন্নয়ন এসসিও’র জনগণের জীবিকা ও উন্নয়ন প্রচারের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ, এটা জাতিসংঘের ২০৩০ এজেন্ডা বাস্তবায়ন ত্বরান্বিত করা ও মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শেন ইউয়ে ইউয়ে বলেন, আমাদের উচিত ন্যায্যতা বজায় রেখে দারিদ্র্য-বিমোচনের জন্য ভালো পরিবেশ তৈরি করা, পারস্পরিক শিক্ষা জোরদার করে জয়-জয় সহযোগিতা অর্জন করা, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা জোরদার করে দারিদ্র্য-বিমোচনের কার্যকরিতা উন্নত করা,  দারিদ্র্য-বিমোচনে ও টেকসই উন্নয়ন সহযোগিতা প্রচার করে অভিন্ন সমৃদ্ধি অর্জন করতে সাহায্য করা।
 সূত্র :তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।