NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

চীনে মুক্তি পেয়েছে ‘ফ্যাব্রিক অব লাইভস’ তথ্যচিত্রটি


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১০:২১ এএম

চীনে মুক্তি পেয়েছে ‘ফ্যাব্রিক অব লাইভস’ তথ্যচিত্রটি

প্রতিটি তুলোর ফুল ঘরের উষ্ণতা বহন করে। সম্প্রতি, চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি’র অধীনে চায়না সেন্ট্রাল নিউজ ডকুমেন্টারি ফিল্ম স্টুডিও (গ্রুপ) চিত্রায়িত এবং প্রযোজিত ‘ফ্যাব্রিক অব লাইভস’ তথ্যচিত্রটি চীনা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।


এতে চীনের দক্ষিণ সিনচিয়াংয়ের আওয়াতি জেলার দুটি পরিবারের গল্প বলা হয়।  এতে  বাস্তব সিনেমার শুটিং এবং আখ্যান পদ্ধতি রয়েছে। সিনিচয়াংয়ের তুলা চাষীদের বাস্তব জীবন এবং সরল পারিবারিক ধারণাগুলোকে তুলে ধরা হয় এতে।


সিনচিয়াংয়ের তুলা উৎপাদন চীনের মোট তুলা উৎপাদনের ৯০ শতাংশেরও বেশি। সেখানে সকল জাতিগোষ্ঠীর লাখ লাখ তুলা চাষীর জীবন এর সাথে নিবিড়ভাবে জড়িত। আওয়াতি জেলা উচ্চমানের তুলা উৎপাদনের জন্য বিখ্যাত এবং ‘চীনে লম্বা-প্রধান তুলার আদি শহর’ হিসেবে পরিচিত। ২০২১ এবং ২০২৩ সালে, চলচ্চিত্র দল দুবার এখানে এসেছিল, সমস্ত জাতিগত গোষ্ঠীর স্থানীয় তুলা চাষীদের সাথে বসবাস করেছিলো। ব্যস্ত কৃষি মৌসুমে মানুষের কাজ, প্রত্যাশা, অসুবিধা এবং ফসলের রেকর্ড করা হয়েছে। 
ছবির পরিচালক লিউ কুও ই বলেন, তুলা চাষীদের সাথে দৈনন্দিন আলাপচারিতায় তারা দেখতে পেয়েছেন যে, তুলা সংগ্রহের পুরো প্রক্রিয়া জুড়ে প্রতিটি পরিবারের দৈনন্দিন জীবন এবং আবেগগুলো সবচেয়ে আকর্ষণীয়। 

সম্প্রতি, সিনচিয়াংয়ের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের আওয়াতি জেলায় এ তথ্যচিত্র প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। সেখানকার তুলা চাষীরা সিনেমার প্রিমিয়ারে প্রথম দর্শক হন।

সূত্র : লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।