NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বেইজিংয়ে হ্য লি ফেং-জেমি ডিমন বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:৫৩ এএম

বেইজিংয়ে হ্য লি ফেং-জেমি ডিমন বৈঠক

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং, ২২ মে, (বৃহস্পতিবার) বেইজিংয়ে, যুক্তরাষ্ট্রের জেপি মরগান চেজ কোম্পানির সিইও জেমি ডিমনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। 

বৈঠকে হ্য লি ফেং বলেন, সম্প্রতি চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সংলাপে বাস্তব অগ্রগতি অর্জিত হয়েছে, যা দুদেশের মধ্যে আর্থ-বাণিজ্যিক সহযোগিতার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। 


তিনি আরও বলেন, চীন তার বাজারকে বিদেশীদের জন্য আরও উন্মুক্ত করবে। জেপি মরগান চেজসহ মার্কিন কোম্পানিগুলোকে, চীনের সাথে পারস্পরিক কল্যাণকর সহযোগিতা করতে এবং চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সম্পর্কের সুষ্ঠু, স্থিতিশীল ও টেকসই উন্নয়নে অবদান রাখতে, বেইজিং আহ্বান জানায়। 
এ সময় জেমি ডিমন মার্কিন-চীন আর্থ-বাণিজ্যিক বৈঠকের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, চীনের পুঁজিবাজারে নিজের ব্যবসা আরও বিকশিত করবে জেপি মরগান চেজ। 

সূত্র : শিশির-আলিম-মুক্তা,চায়না মিডিয়া গ্রুপ।