NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

চীন ভিসা-মুক্ত দেশগুলির পরিধি বাড়ানোর সিদ্ধান্ত : মুখপাত্র মাও নিং


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৪৬ এএম

চীন ভিসা-মুক্ত দেশগুলির পরিধি বাড়ানোর সিদ্ধান্ত : মুখপাত্র মাও নিং

২৮ মে, বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীন এবং বিদেশের মধ্যে মানুষের আদান-প্রদান আরও সহজ করার জন্য, চীন ভিসা-মুক্ত দেশগুলির পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 

২০২৫ সালের ৯ জুন থেকে ২০২৬ সালের ৮ জুন পর্যন্ত, সৌদি আরব, ওমান, কুয়েত এবং বাহরাইনের সাধারণ পাসপোর্টধারীদের জন্য পরীক্ষামূলকভাবে ভিসা-মুক্ত নীতি বাস্তবায়ন করা হবে। উপরোক্ত চারটি দেশের সাধারণ পাসপোর্টধারীরা ব্যবসা, পর্যটন, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে দেখা, বিনিময় এবং ৩০ দিনের বেশি নয় এমন ট্রানজিটের জন্য ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন।

২০১৮ সালে জিসিসি সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের সঙ্গে পারস্পরিক সম্পূর্ণ ভিসা অব্যাহতি দিয়েছিল। এবার চীন জিসিসি অন্যান্য দেশগুলির জন্যও সম্পূর্ণ ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা দিচ্ছে।

মুখপাত্র বলেন, জিসিসি দেশগুলির আরও বন্ধুদের চীন সফরে স্বাগত জানায় বেইজিং।


সূত্র : জিনিয়া-তৌহিদ-ফেই,চায়না মিডিয়া গ্রুপ।