NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ডালাসে সাংস্কৃতিক মহা-উৎসব : বাংলা সিনেমা ও নকশিকাঁথার মোহনায়


ডেস্ক রিপোর্ট: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩৮ এএম

ডালাসে সাংস্কৃতিক মহা-উৎসব : বাংলা সিনেমা ও নকশিকাঁথার মোহনায়

তিন দিন, এক শহর, অগণিত গল্প : বাংলা সিনেমা ও নকশিকাঁথার মোহনায় ডালাসে সাংস্কৃতিক মহা-উৎসব।

ডালাসের বুকে আসছে আবারো বাংলা চলচ্চিত্র উৎসব ! ১-৩ আগস্ট ২০২৫, আঞ্জেলিকা ফ্লিম সেন্টারে ৩ দিনে বসছে এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলা, যার নামকরণ করা হয় ‘৮ম বাংলা চলচ্চিত্র উৎসব ডালাস।’ সিনেমা শুধু পর্দায় আটকে থাকবে না, এবার চলচ্চিত্র মিশে যাবে অনুভবে, শিকড়ে, আর এক নতুন শিল্পের রঙে নকশিকাঁথার ছবিতে।
একটা উৎসব, দু'টি ধারা-সিনেমা ও ফ্যাশন।

প্রতিবারের মতো এবারো দর্শকদের জন্য থাকছে দুই বাংলার মননশীল ও হৃদয় ছুঁয়ে যাওয়া পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। গল্পের পর গল্প, পর্দায় জেগে উঠবে সেই সব চেনা-অচেনা বাংলা, যেখানে কান্না, হাসি, প্রতিবাদ, প্রেম আর ইতিহাস এক সুতোয় গাঁথা।

কিন্তু এবার শুধু সিনেমা নয়, প্রথমবারের মত এই উৎসবে যুক্ত হচ্ছে “নকশিকাঁথার ছবি”। শত শত বছরের বাংলার নারীর সূক্ষ্ম বুননে ফুটে ওঠা নকশিকাঁথা এবার র‍্যাম্পে হাঁটবে, রঙিন আলোয় মঞ্চে প্রাণ পাবে। সৃজনশীল এই প্রয়াসের পেছনে আছেন সৃজনেরহাট- এর প্রতিষ্ঠাতা পরিচালক ডা. তারেক ইয়াসিন উজ্জ্বল। তিনি বলেন, “এবার ফ্যাশন এবং সিনেমার মোহনায় গড়ে তুলবে এক নতুন অভিজ্ঞতা। আপনিও হয়ে উঠুন এই ইতিহাসের অংশ।”

ডালাসের ৩ দিনের আয়োজন শুধু প্রবাসী বাংলাভাষীদের জন্য নয়।এ এক বিশ্ববাংলার গল্প, এক শিকড়ের খোঁজ। যেখানে সিনেমা আর সূতো একসাথে গাঁথে সংস্কৃতির নতুন পরিধান।

তিন দিন, এক শহর, এক ইতিহাসের সাক্ষী হোন আপনি। বাঙালিয়ানা ছুঁয়ে যাক আপনার মন।পরিবারসহ চলে আসুন, অংশ হোন আমাদের এই মহোৎসবে। চোখ রাখুন : বাংলা সিনেমা ও নকশিকাঁথার মোহনায় ডালাসে সাংস্কৃতিক মহা-উৎসবে।