NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

নওগাঁ জেলা পুলিশের আয়োজনে সুধী-সমাবেশ অনুষ্ঠিত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৯:০২ এএম

নওগাঁ জেলা পুলিশের আয়োজনে সুধী-সমাবেশ অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

নওগাঁ জেলা পুলিশের আয়োজনে সুধী-সমাবেশ অনুষ্ঠিত   (২রা জুন সোমবার ) নওগাঁ জেলা পুলিশ কর্তৃক পুলিশ শপিং মল ও বিপি রেস্টুরেন্ট এ্যান্ড ক্যাফে-তে এক সুধী- সমাবেশ অনুষ্ঠিত  হয়।  উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি।  এ সময় অতিথি সুধী সমাবেশে উপস্থিত নওগা জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শুধীজনের  সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি সম্মানিত নাগরিকদের  বক্তব্য ধৈর্যসহকারে শ্রবণ করেন এবং তাদের বিভিন্ন অভিযোগের সুরাহার ব্যাপারে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশকে সঠিকভাবে কাজ করার ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ ছাড়াও পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে একটি সন্ত্রাসমুক্ত ও অপরাধমুক্ত নওগাঁ গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম ।  এ সময় জেলা পুলিশের বিভিন্ন  পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।