NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo
বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সেক্রেটারির অভিনন্দন

নিউইয়র্ক পুলিশের বাংলাদেশী আমেরিকান কর্মকর্তাদের পদোন্নতি , কমিউনিটিতে উচ্ছ্বাস


জামিল সারোয়ার প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৫:৫৪ এএম

নিউইয়র্ক পুলিশের বাংলাদেশী আমেরিকান কর্মকর্তাদের পদোন্নতি , কমিউনিটিতে উচ্ছ্বাস

 নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি পুলিশ হেডকোয়ার্টারে ৩০শে মে শুক্রবার সকালে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার জেসিকা টিশের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের পাঁচজন গর্বিত সদস্য, যারা আজ পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে দুজন লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন। তাঁদের একজন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের ইভেন্ট কো-অর্ডিনেটর মুরাদ আহমেদ এবং অপরজন মোহাম্মদ আহমেদ। এছাড়াও দুইজন সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন। তাঁদের একজন বাপার ট্রাস্টি এমডি আলী এবং অপরজন মোহাম্মদ সোহেব। এছাড়াও ডিটেকটিভ স্পেশালিস্ট পদে পদোন্নতি পেয়েছেন মাইনুল হাসান। বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক অভিনন্দন জানিয়েছেন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের। বাপা’র মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জানান, এই অর্জন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্যকে উচ্ছ্বসিত করেছে এবং তাঁদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এছাড়া উপস্থিত ছিলেন বাপার নেতৃবৃন্দ সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষ।