NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নতুন যুগে পরিবেশগত সভ্যতার নির্মাণকাজ রচনা করতে হবে : প্রেসিডেন্ট সি চিন পিং


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:৫৪ পিএম

নতুন যুগে পরিবেশগত সভ্যতার নির্মাণকাজ রচনা করতে হবে : প্রেসিডেন্ট সি চিন পিং

সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং জানান, নতুন যাত্রায় পরিবেশ সুরক্ষার কাজ আরও সুষ্ঠুভাবে পরিকল্পনা ও এগিয়ে নিতে হবে এবং নতুন যুগে পরিবেশগত সভ্যতার নির্মাণকাজের নতুন অধ্যায় রচনা করতে হবে। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দিকনির্দেশনায়, চীনে বিভিন্ন অঞ্চলে মানুষ ও প্রকৃতির সুষম সহাবস্থানের আধুনিকায়ন দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।

ড্রাগন বোট উৎসবে, চীনের বিভিন্ন অঞ্চলে একাধিক ড্রাগন বোট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিভিন্ন পরিষ্কার নদ-নদীতে, মানুষ প্রতিযোগিতার মাধ্যমে ঐতিহাসিক সংস্কৃতি অনুভব করেছেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন।

ফু থিয়ান শহরের একটি ড্রাগন বোট দলের সদস্য লিন চৌ বলেন, ‘মু লান সি নদী সাম্প্রতিক বছরগুলোতে অনেক পরিবর্তিত হয়েছে। নৌকা থেকে আমরা সব দেখতে পারি, যা অনেক সুন্দর।’

সান ইয়া শহরের একটি ড্রাগন বোট দলের সদস্য হ্য সেং ছিয়ুন বলেন, ‘সান ইয়া নদীর পানির গুণগত মান সাম্প্রতিক বছরগুলোতে উন্নত হওয়ার পর, পানি অনেক পরিষ্কার হয়ে গেছে, মানুষ ও প্রকৃতির সুষম সহাবস্থানের এই অনুভূতি অনেক ভালো।’

সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর, কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি কেন্দ্রীয় কমিটি 'সুন্দর চীন' নির্মাণকে অগ্রাধিকার দিয়েছে। দেশের সব জায়গার পরিবেশগত সভ্যতার নির্মাণকাজকে সি চিন পিং সবসময় গুরুত্ব দিয়েছেন। তিনি জোর দিয়ে জানান, সমাজতান্ত্রিক আধুনিক দেশ সার্বিকভাবে গড়ার নতুন যাত্রায়, কৌশলগতভাবে পরিবেশগত সভ্যতার নির্মাণকাজকে গুরুত্ব দিতে হবে, উচ্চ মানের উন্নয়ন ও উচ্চ মানের সুরক্ষা উভয়ই এগিয়ে নিতে হবে, মানুষ ও প্রকৃতির সুষম সহাবস্থান বাস্তবায়ন করতে হবে এবং সার্বিকভাবে 'সুন্দর চীন' নির্মাণকাজ এগিয়ে নিতে হবে।

সি চিন পিংয়ের পরিবেশগত সভ্যতার চিন্তাধারার দিকনির্দেশনায়, এ বছর দেশের বিভিন্ন অঞ্চলে সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

থাইহু হ্রদে, নতুন দফা পলি অপসারণ প্রকল্প উদ্বোধন হওয়ার পর, ২০২৪ সালে, থাইহু হ্রদের পানির গুণগত মান ইতোমধ্যে ৩০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। চলতি বছরে, চিয়াংসু প্রদেশ থাইহু হ্রদের উজানের ৪০টি প্রধান নদীর পানির গুণগত মান ক্রমাগত উন্নত করছে। এতে করে থাইহু হ্রদের পানির গুণগত মানের উন্নতি নিশ্চিত করা হচ্ছে।

গাছ লাগানোও পরিবেশগত সভ্যতা নির্মাণকাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে, চীনের বন আচ্ছাদন হার ইতোমধ্যে ২৫ শতাংশ ছাড়িয়েছে। বিশ্বের নতুন সবুজায়নে প্রায় ২৫ শতাংশ চীনের অবদান।

বিজ্ঞানের ভিত্তিতে, মরুকরণ নিয়ন্ত্রণের কাজও চীন এগিয়ে নিচ্ছে। পরিকল্পনা অনুসারে, এ বছরে, ইনার মঙ্গোলিয়া ১৩.৩ লাখ হেক্টর মরুকরণ নিয়ন্ত্রণ কাজ শেষ করার পরিকল্পনা করেছে।

চলতি বছরে, চীনে কার্বন কমানো, দূষণ হ্রাস এবং সবুজায়ন বৃদ্ধির কাজ সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হবে। নীল আকাশ, পরিষ্কার পানি ও ভূমি সুরক্ষার কাজ ক্রমাগত গভীরতর করবে। সুষ্ঠু পরিবেশের প্রতি জনগণের নতুন প্রত্যাশা ক্রমাগত পূরণ করতে হবে। 
সূত্র : আকাশ-তৌহিদ, চায়না মিডিয়া গ্রুপ।