NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

উদ্যোগ, উদ্ভাবন ও উৎসব—ঈদ বাজারে নারীর অগ্রযাত্রার অনন্য মঞ্চ


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩৮ এএম

উদ্যোগ, উদ্ভাবন ও উৎসব—ঈদ বাজারে নারীর অগ্রযাত্রার অনন্য মঞ্চ

   নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় অনলাইনভিত্তিক গ্রুপ দ্য বিউটিফুল লেডিস অফ ইউএসএ ও আল-আকসা পার্টি হলের যৌথ উদ্দ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘কুইন্স ঈদ বাজার ২০২৫’। ছুটির দিন থাকায় ক্রেতা-দর্শনার্থীরা শেষ মুহূর্তের ভিড় এড়িয়ে স্বস্তিতে নিজেদের পছন্দের জিনিসপত্র কেনাকাটা করেছেন।     গত ৩১ মে এবং ১ জুন নিউইয়র্কের কুইন্সের আল-আকসা পার্টি হলে দুইদিন ব্যাপী চলা এই ঈদ বাজার প্রতি দিন দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল, যেখানে ক্রেতারা এসে আনন্দ ও কেনাকাটার সুযোগ গ্রহণ করেন। মেলার আয়োজকরা বিশেষভাবে নানা ধরনের বাঙালি ও আন্তর্জাতিক পণ্য, পোশাক এবং হাতে তৈরি সামগ্রী উপস্থাপন করেন। এই মেলায় প্রায় অর্ধশতাধিক বাংলাদেশী নারী উদ্যোক্তাদের পাশাপাশি ভারত, পাকিস্তান ও নেপালের নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন এবং তারা নিজেদের দেশীয় পণ্য, হস্তশিল্প ও সাংস্কৃতিক উপাদান প্রদর্শন ও বিক্রয় করেন। বিভিন্ন দেশের এই উদ্যোক্তারা মেলায় তাদের অনন্য পণ্য তুলে ধরে প্রবাসী ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রশংসা অর্জন করেন।     ‘দ্য বিউটিফুল লেডিস অফ ইউএসএ’ গ্রুপটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে বহির্বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গ্রুপ। উত্তর আমেরিকার বাঙালি কমিউনিটিতে গত কয়েক বছর ধরে এই গ্রুপটি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে প্রবাসে বাঙালি সংস্কৃতির বিকাশ ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।     এই গ্রুপের এডমিন- সিলভী আকন্দ, নাদিয়া চৌধুরী ও শাম্মী সাইফ জানান ‘নারীরা এখন উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন দ্রুতগতিতে। তাদের এই যাত্রাকে আরো সুসংহত ও কার্যকর করে তুলতেই মেলার আয়োজন করা হয়েছে।’     গ্রুপের এডমিন সিলভী আকন্দ বলেন ‘আমরা চেষ্টা করছি এই গ্রুপটিকে এমন একটি প্রতিশ্রুতিশীল মঞ্চে রূপান্তর করতে, যেখানে নারীদের জন্য এক সুদৃঢ়, উদ্দীপনাময় ও সহযোগিতামূলক পরিবেশ তৈরি করবে, এবং তারা নিজেদের মেধা ও সৃজনশীলতাকে বিকাশের সর্বোচ্চ সুযোগ পাবে। এটি হবে এমন একটি মঞ্চ যেখানে নারী উদ্যোক্তারা দক্ষতা অর্জন, ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি এবং নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে তাদের ব্যবসার সফলতা ও টেকসই উন্নয়নের দিকে অগ্রসর হতে পারবে।’  

  এডমিন নাদিয়া চৌধুরী বলেন ‘পারস্পরিক সম্মান ও সহিষ্ণুতার উপর ভিত্তি করে একে অপরকে উৎসাহিত করার মধ্য দিয়েই গড়ে ওঠে একটি দৃঢ় ও সুদৃঢ় বন্ধন, যা শুধু আমাদের একতার ভিতকে মজবুত করে না, বরং আগামীর পথে চলার সাহস ও অনুপ্রেরণাও জোগায়।’     এডমিন শাম্মী সাইফ বলেন ‘নারীদের মাঝে শক্তিশালী বিশ্বাস ও উদ্দীপনা সঞ্চার করাই আমাদের মুখ্য উদ্দেশ্য, যাতে তারা সাহসের সঙ্গে নিজেদের উন্নয়ন ও অগ্রগতির পথে অটল থেকে এগিয়ে যেতে পারে। আমাদের এই প্রচেষ্টা তাদের আত্মনির্ভরতা ও নেতৃত্ব গড়ার ক্ষেত্রে সহায়ক হবে।’    

মেলায় শাড়ি, সেলোয়ার কামিজ, শিশুদের কাপড়, হিজাব ও জুয়েলারিসহ আধুনিক ও ঐতিহ্যবাহী বিভিন্ন ডিজাইনের পোশাকের স্টলগুলো দর্শকদের বিশেষ আকর্ষণীয় করে তোলে। নারীদের পোশাকের পাশাপাশি মেলায় ছেলেদের জন্য পাঞ্জাবির স্টলও ছিল। বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানের তৈরি পোশাক মেলায় স্থান পেয়েছে। অনেক স্টলেই ক্রেতাদের জন্য ছিল বিশেষ ছাড়ের ব্যবস্থা।     _________________