NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বগুড়ায় ৩দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৭:৩১ এএম

বগুড়ায় ৩দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

বগুড়ায় ৩দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে (২৫ মে রবিবার )সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও বেলুন ফেস্টুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা।   ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম।   আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মেজবাউল করিম, মোঃ আরাফাত হোসেন, পি,এম ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন, বগুড়া সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, সহকারী কমিশনার ভূমি পলাশ চন্দ্র সরকার, সহকারী কমিশনার (এলএ) শাখা নাহিয়ান মুনসীফ, সহকারী কমিশনার আবু শাহম, আব্দুল্লাহ আল মামুন, খায়রুল হাসান, ফয়সাল মাহমুদ, রশিদুল ইসলাম। অনুষ্ঠানে ভূমি অধিগ্রহণ শাখার চেক হস্তান্তর করা হয়। উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এতে জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, ভূমি উন্নয়ন কর, নামজারি, মিস কেস সহ ভূমি সেবাসমূহ সহজীকরণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ভূমি সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আরও সোচ্চার হওয়ার আহবান জানান। পাশাপাশি ভূমি হস্তান্তর, বন্টননামা প্রণয়ন সহ নারীদের প্রাপ্য হিসসার ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর প্রক্রিয়া এরইমধ্যে ডিজিটাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। জমি অধিগ্রহণে দুর্নীতি প্রতিরোধ ও অধিগ্রহণ করা জমির প্রকৃত মালিকদের ভোগান্তি কমাতে আইবাসের মাধ্যমে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা উদ্যোগ নেওয়া হচ্ছে। বগুড়ায় ২৫-২৭ মে তিন ৩দিনব্যাপী ভূমি মেলা চলবে।