NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আদমদীঘি উপজেলাবাসীকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, থানা অফিসার ইনচার্জ মুস্তাফিজুর


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৫০ এএম

আদমদীঘি উপজেলাবাসীকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, থানা অফিসার ইনচার্জ  মুস্তাফিজুর

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

আদমদীঘি উপজেলাবাসীকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম মুস্তাফিজুর রহমান।   পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বগুড়া জেলা, আদমদীঘি বাসীকে আগাম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান  ।  কোরবানির মধ্য দিয়ে প্রতিটি মানুষ তার ভিতরে পশুত্বকে মুছে দিয়ে নিজেদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল আযহা। তিনি বলেন, ঈদুল আযহার উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধকে উদ্বুদ্ধ করে। কোরবানির আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদ-উল আযহার আনন্দঘন মূহুর্ত। সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে।  তাই ঈদ-উল আযহার শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভুতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।  আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, আপন জনসহ সকলেই ঈদের আনন্দ ভাগ করে নেবো। কোন অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে অসহায় মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।  কোরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদ-উল আয্হা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদ মানে আনন্দের দিন। ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে।  

ঈদ আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে।  পবিত্র ঈদ-উল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে। ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্ম নিবেদিত হওয়া আমাদের কর্তব্য। ‘‘প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷   ঈদ উল আয্হা উপলক্ষ্যে আমি আদমদীঘি উপজেলাবাসীসহ দেশের সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সকল মুসলমানদের সুন্দর পরিবেশে ঈদ-উল আয্হার জামাত আদায় করার তৌফিক দান করুন। ঈদ মোবারক ।