NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নিউইয়র্কে ডেফোডিল গ্রুপ সিইও ড. নুরুজ্জামান এবং বাংলাদেশের কৃতি ক্রিকেটার সহিদুল ইসলামকে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সংবর্ধনা


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩৮ এএম

নিউইয়র্কে ডেফোডিল গ্রুপ সিইও ড. নুরুজ্জামান এবং বাংলাদেশের কৃতি ক্রিকেটার সহিদুল ইসলামকে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সংবর্ধনা

নিউইয়র্ক : নিউইয়র্কে ডেফোডিল গ্রুপের সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের ফাস্ট বোলার মো. সহিদুল ইসলামেরকে গণ সংবর্ধনা দিয়েছে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ। গত ৩১ মে শনিবার রাতে ব্রঙ্কসের নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ার হলে প্রবাসী কুমিল্লা জেলাবাসী আনন্দঘন পরিবেশে এই সংবর্ধনা প্রদান করে। অনুষ্ঠানটি কুমিল্লা জেলাবাসীর মিলন মেলায় পরিনত হয়।   অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষাবিদ ড. মোহাম্মদ নুরুজ্জামান এবং কৃতি ক্রিকেটার মো. সহিদুল ইসলামকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ ও সাবেক সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল খায়ের আখন্দ, প্রধান নির্বাচন কমিশনার আবুল বাশার মিলন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী, সহ সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন, সাবেক সভাপতি হাজী খবির উদ্দিন ভুঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা সালামা সুমি, বিশিষ্ট রাজনীতিবিদ আবদুর রহিম বাদশাহ, খলিল বিরিয়ানীর সিইও খলিলুর রহমান, প্রিন্সিপাল মোঃ ছানাউল্লাহ, প্রফেসর আব্দুল করিম, প্রফেসর মফিজুল ইসলাম, সাবেক ব্যাংক কর্মকর্তা আতিকুর রহমান, সাবেক ছাত্রনেতা রেজা আবদুল্লাহ, কমিউনিটি এক্টিভিস্ট কাজী রবিউজ্জামান, কামাল হোসেন, বিল্লাল হোসেন, নুরে আলম জিকু, বিজয় কৃষ্ণ সাহা, বিপ্লব রাশিয়া, সাবেক চেয়ারম্যান সহিদ উল্লাহ চৌধুরী, স্বপন মাষ্টার প্রমুখ। অনুষ্ঠানে কুমিল্লা জেলাবাসী ছাড়াও নিউইয়র্কের নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।    অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত হাফেজ মাওলানা এইচ এম মিজানুর রহমান, পবিত্র গীতা থেকে পাঠ পাঠ করেন সুধাশু মন্ডল। এসময় ড. মোহাম্মদ নুরুজ্জামান আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তার ছাত্রজীবনসহ আজকের এ অবস্থানে আসার নানা স্মৃতিচারণ করেন। বলেন, আল্লাহর দয়ায় এবং মানুষের ভালবাসায় আজকের এ অবস্থানে আসতে সক্ষম হয়েছি। তিনি তার অর্জিত সাফল্যের নানা দিক উল্লেখ করে আজীবন দরিদ্রসহ সাধারণ মানুষের সেবায় নিজকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ডেফোডিল গ্রুপের অনবদ্য ভূমিকার কথা তুলে ধরে দেশ ও এলাকার উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। তিনি প্রবাসীদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখছে প্রবাসীরা। দেশ সেবায় আরো ভ’মিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি প্রবাসী কুমিল্লাবাসীকে একটি পরিবারের মত ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।    ক্রিকেটার সহিদুল ইসলাম বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর দয়ায় এবং মানুষের ভালবাসায় আজকের এ অবস্থানে আসতে সক্ষম হয়েছি। তিনি তাকে সম্মানিত করার জন্য প্রবাসী কুমিল্লাবাসীকে বিশেষ ধন্যবাদ জানান। সভায় বক্তারা শিক্ষাবিদ ড. মোহাম্মদ নুরুজ্জামান এবং কৃতি ক্রিকেটার মো. সহিদুল ইসলামের আরো সাফল্য কামনা করেন।