NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

চীন-বেলারুশের মধ্যে পারস্পরিক রাজনৈতিক আস্থা অটুট রয়েছে : সি


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৯:৩৯ পিএম

চীন-বেলারুশের মধ্যে পারস্পরিক রাজনৈতিক আস্থা অটুট রয়েছে : সি

বেলারুশের সফররত প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কো, ৪ঠা জুন,বুধবার, বেইজিংয়ে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। 

বৈঠকে সি চিন পিং, বেলারুশের প্রেসিডেন্ট হিসাবে পুনঃনির্বাচিত হওয়ায়, লুকাশেঙ্কোকে অভিনন্দন জানিয়ে বলেন, চীন ও বেলারুশ হলো পরস্পরের সত্যিকারের বন্ধু ও অংশীদার। দু’দেশের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব সময়ের সাথে সাথে আরও দৃঢ় হয়েছে, পারস্পরিক রাজনৈতিক আস্থা অটুট আছে, এবং বিভিন্ন ক্ষেত্রে দু’পক্ষের সহযোগিতাও ব্যাপকভাবে উন্নত হয়েছে।


তিনি আরও বলেন, চীন সর্বদা বেলারুশের সাথে সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে এবং দেশটির সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক কল্যাণকর সহযোগিতা বাড়াতে চায়। দু’দেশকে জাতিসংঘ ও শাংহাই সহযোগিতা সংস্থাসহ বিভিন্ন বহুপক্ষীয় কাঠামোয় যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে হবে। পাপাশাপাশি, দু’দেশের উচিত সম্মিলিতভাবে আধিপত্যবাদের বিরোধিতা করা এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষায় কাজ করে যাওয়া। 


জবাবে লুকাশেঙ্কো তার ১৫ বার চীন সফরের কথা উল্লেখ করেন এবং তার দেশকে দেওয়া সমর্থন ও সাহায্যের জন্য আন্তরিকভাবে চীনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, চীনের ওপর তার দেশের আস্থা রয়েছে এবং বেইজিংয়ের সাথে সম্পর্ক আরও মজবুত ও সহযোগিতা আরও বাড়াতে ইচ্ছুক মিনস্ক। আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষায় বেলারুশ চীনের সাথে কাজ করে যেতে ইচ্ছুক বলেও তিনি উল্লেখ করেন। সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।