NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

মানবজাতির নীল গ্রহটি সমুদ্র দ্বারা সংযুক্ত অভিন্ন কল্যাণের সমাজ : সি চিন পিং


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:৫২ পিএম

মানবজাতির নীল গ্রহটি সমুদ্র দ্বারা সংযুক্ত অভিন্ন কল্যাণের সমাজ : সি চিন পিং

চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং, গত ৮ ও ৯ জুন ফ্রান্সে, তৃতীয় জাতিসংঘ মহাসাগর সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনে দেওয়া ভাষণে হান চেং বলেন, সমুদ্রসহ বিভিন্ন ক্ষেত্রে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য, সকল পক্ষকে লক্ষ্য ভাগ করে নিতে হবে। প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, মানবজাতি যে নীল গ্রহটিতে বাস করে, তা সমুদ্র দ্বারা বিভক্ত একক দ্বীপ নয়, বরং সমুদ্র দ্বারা সংযুক্ত অভিন্ন কল্যাণের সমাজ। চলতি বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী। এই সম্মেলনকে, সম্পদ সুরক্ষা ও টেকসই ব্যবহারের মধ্যে সমন্বয়সাধন, সমুদ্রের টেকসই উন্নয়নকে উৎসাহিতকরণ এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ার সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে। 


তিনি আরও বলেন:প্রথমত, যৌথভাবে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ মহাসাগর গড়ে তোলা উচিত। সত্যিকারের বহুপাক্ষিকতা অনুশীলন করা, আন্তর্জাতিক সামুদ্রিক নিয়ম মেনে চলা এবং মানবজাতির সাধারণ ঐতিহ্য রক্ষা করতে হবে; 

দ্বিতীয়ত, যৌথভাবে অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির একটি মহাসাগর গড়ে তুলতে হবে। সামুদ্রিক সংযোগ ও ব্যবহারিক সহযোগিতা সক্রিয়ভাবে প্রচার করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে ছোট দ্বীপদেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশকে সমর্থনের লক্ষ্যে চীন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা প্রকল্প বাস্তবায়ন করবে;

তৃতীয়ত, সভ্যতার একীকরণের এক সমুদ্র যৌথভাবে গড়ে তোলা উচিত; 
চতুর্থত, যৌথভাবে একটি পরিষ্কার ও সুন্দর সামুদ্রিক পরিবেশ গড়ে তোলা উচিত। চীন বৈশ্বিক উন্নয়ন ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা তহবিলের মাধ্যমে, প্রাসঙ্গিক আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সহযোগিতা জোরদার করবে।
সূত্র: রুবি-আলিম-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।