NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বছরের প্রথম ৫ মাসে চীনের আমদানি- রপ্তানি ২.৫ শতাংশ বৃদ্ধি


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০১:২৯ পিএম

বছরের প্রথম ৫ মাসে চীনের আমদানি- রপ্তানি ২.৫ শতাংশ বৃদ্ধি

চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই বছরের প্রথম পাঁচ মাসে চীনের পণ্য আমদানি ও রপ্তানি বাণিজ্যের মোট মূল্য ছিল ১৭.৯৪ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ২.৫ শতাংশ বেশি। এই প্রবৃদ্ধির হার আগের চার মাসের তুলনায় ০.১ শতাংশ বেশি। এর মধ্যে, রপ্তানির পরিমাণ ৭.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমদানির পরিমাণ ৩.৮ শতাংশ হ্রাস পেয়েছে।


মে মাসে, মোট আমদানি ও রপ্তানির পরিমাণ ছিল ৩.৮১ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ২.৭ শতাংশ বেশি। এর মধ্যে, রপ্তানি ৬.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমদানি ২.১ শতাংশ হ্রাস পেয়েছে।
চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের পরিসংখ্যান ও বিশ্লেষণ বিভাগের পরিচালক লুই দালিয়াং বলেছেন যে, এই বছরের শুরু থেকে চীনের অর্থনীতি ধারাবাহিকভাবে উন্নতি করছে এবং পণ্য বাণিজ্য বহিরাগত চাপের মধ্যেও শক্তিশালী স্থিতিস্থাপকতা বজায় রেখেছে। মে মাসে চীনের আমদানি ও রপ্তানির এই বৃদ্ধির প্রবণতা অব্যাহত ছিল, বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ-পর্যায়ের অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনার পর প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে দ্রুত হয়েছে।


রপ্তানি খাতে, যান্ত্রিক ও বৈদ্যুতিক পণ্য এখনও চীনের প্রধান রপ্তানি পণ্য। প্রথম পাঁচ মাসে চীন থেকে ৬.৪ ট্রিলিয়ন ইউয়ানের যান্ত্রিক ও বৈদ্যুতিক পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯.৩ শতাংশ বেশি এবং এটি মোট রপ্তানির ৬০ শতাংশ।


আমদানি খাতে, লৌহ আকরিক, অপরিশোধিত তেল এবং কয়লাসহ প্রধান পণ্যের আমদানি মূল্য হ্রাস পেয়েছে, তবে ইলেক্ট্রোমেকানিক্যাল পণ্যের আমদানি মূল্য বৃদ্ধি পেয়েছে।


আসিয়ান, ইইউ এবং যুক্তরাষ্ট্র হলো চীনের শীর্ষ তিনটি বাণিজ্য অংশীদার। প্রথম পাঁচ মাসে, চীনের সাথে আসিয়ানের মোট বাণিজ্য মূল্য ছিল ৩.০২ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯.১ শতাংশ বেশি এবং এটি চীনের মোট বৈদেশিক বাণিজ্যের ১৬.৮ শতাংশ। ইইউ-এর সাথে বাণিজ্য ২.৯ শতাংশ বৃদ্ধি পেলেও, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ৮.১ শতাংশ হ্রাস পেয়েছে।


উল্লেখ্য, প্রথম পাঁচ মাসে “বেল্ট অ্যান্ড রোড” উদ্যোগে অংশগ্রহণকারী দেশগুলোর সাথে চীনের মোট আমদানি ও রপ্তানি ৯.২৪ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪.২ শতাংশ বেশি। অন্যদিকে, আফ্রিকান দেশগুলোর সাথে চীনের আমদানি ও রপ্তানি ৯৬৩.২১ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা ১২.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এটি ইতিহাসের যেকোনো একই সময়ের তুলনায় সর্বোচ্চ রেকর্ড। 

সূত্র: লিলি-তৌহিদ-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।