NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

যত স্বপ্ন ভস্মীভূত   - জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১৩ এএম

যত স্বপ্ন ভস্মীভূত     - জাকিয়া রহমান

যত স্বপ্ন ভস্মীভূত  

১২ জুন ২০২৫, গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা ও এই দুর্ঘটনায় নিহত এক  চিকিৎসাবিদ পরিবারকে কেন্দ্র করে কবিতাটি রচিত।   

- জাকিয়া রহমান 

জীবনের মালা গেঁথেছিল ওরা- 

সুখের স্বপনে আশার দোলনে,    

যত বিরহের কাঁটা উপড়ে একটি একটি করে,  

গেঁথেছিল জীবনের মালা পূর্ণতার।  

বিধি যেন নিজেই চেয়েছিল,   

তাদের আশায় উপ্ত ফসল উঠুক আঙ্গিনায়।   

সফলতার লাগি যত বলিদান দিতে তারা ছিল প্রস্তুত,  

তাই বুঝি একে একে হয়েছিল স্তূপ-  

সফলতা, ভালোবাসায় গড়া নীড়ে। 

    

যেথা কেউ নেই আজ, আশা-স্বপ্ন সব নিশ্চুপ!         

ভাগ্যের পরিহাস!

কোথা থেকে এলো এক তাণ্ডব অকস্মাৎ!   

 

সব ফসলের স্তুপ গুড়িয়ে দিল সর্বত্র,  

নিমেষে হারিয়ে গেল সব তিমির আঁধারে,  

ওদের আশা ভরসার নীড়ে- 

যত স্বপ্ন খানখান ভস্মীভূত।  

আকাশের বুক চিরে কঠিন মৃত্তিকার ‘পর  

রক্তাক্ত দেহ, কষ্ট আর বেদনা আর আগুনে ঝাঁঝর।      

গেল হারিয়ে, হারিয়ে গেল হতাশার স্তূপে, 

আশার জগত থেকে কোন এক কৃষ্ণবিবরে।  

নাকি তারা চিরশান্তি পেল ফিরে?