NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

কাজাখস্তানে সিএমজি’র প্রিমিয়াম প্রোগ্রাম প্রদর্শনী


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৪ এএম

কাজাখস্তানে সিএমজি’র প্রিমিয়াম প্রোগ্রাম প্রদর্শনী

চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের কাজাখস্তান সফর ও দ্বিতীয় চীন-মধ্য এশিয়া সম্মেলনে অংশগ্রহণের আগে চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি কাজাখস্তানের আস্তানায় একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠান শুরু করেছে, যেখানে তাদের নির্বাচিত প্রিমিয়াম চলচ্চিত্র ও টেলিভিশন প্রোগ্রাম প্রদর্শন করা হচ্ছে। 
প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভের আমন্ত্রণে, সি চিনপিং আগামী ১৬ থেকে ১৮ জুন আস্তানায় অনুষ্ঠেয় দ্বিতীয় চীন-মধ্য এশিয়া সম্মেলনে অংশ নেবেন। 


এই প্রদর্শনী সিএমজি এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশের গণমাধ্যমের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে। যার লক্ষ্য হলো ২০২৩ সালে চীনের সি’আনে অনুষ্ঠিত প্রথম চীন-মধ্য এশিয়া সম্মেলনের ফলাফল বাস্তবায়নে সহায়তা করা এবং চীন ও মধ্য এশিয়ার জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সম্পর্ককে গভীরতর করা।


প্রদর্শনীতে সিএমজির ১২টি টেলিভিশন প্রোগ্রাম দেখানো হচ্ছে, যা মধ্য এশিয়ার দর্শকদের কাছে চীনা জনগণের আন্তরিকতা ও বন্ধুত্ব, নতুন যুগের চীনের প্রাণশক্তি এবং পারস্পরিক উপকার ভিত্তিক আধুনিকায়নের দিকে সম্মিলিত অগ্রগতির সম্ভাবনা তুলে ধরেছে। 

অনুষ্ঠানে চীন, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের গণমাধ্যম প্রধান ও সাংস্কৃতিক প্রতিনিধিরা সরাসরি বা অনলাইনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এই প্রিমিয়াম প্রোগ্রামগুলো ইতিমধ্যেই কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানসহ বিভিন্ন দেশের জাতীয় ও মূলধারার টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়েছে। প্রদর্শনী চলবে চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত।

সূত্র: নাহার-আজাদ,সিএমজি বাংলা।