NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

মধ্য এশিয়ার পাঁচ দেশে ‘সি চিন পিংয়ের বিখ্যাত উক্তি’ সম্প্রচার


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৪:৫৬ এএম

মধ্য এশিয়ার পাঁচ দেশে ‘সি চিন পিংয়ের বিখ্যাত উক্তি’ সম্প্রচার

‘সি চিন পিংয়ের বিখ্যাত উক্তি’ অনুষ্ঠানের আন্তর্জাতিক সংস্করণ কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের প্রধান সংবাদ মাধ্যমগুলোতে গতকাল (সোমবার) সম্প্রচার শুরু হয়েছে। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ এতে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

চায়না মিডিয়া গ্রুপের তৈরি এ অনুষ্ঠান প্রেসিডেন্ট সির বক্তৃতা, লেখা এবং কথোপকথনে উদ্ধৃতি, উক্তি, প্রাচীন চীনা কবিতা এবং গদ্য নিয়ে আন্তর্জাতিক সহযোগিতা, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি এবং সাংস্কৃতিক উদ্ভাবনের নানান বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।  আন্তর্জাতিক দৃষ্টকোণ ও হৃদয়স্পর্শী কাহিনীর মাধ্যমে এটি মধ্য এশিয়ার মানুষের সামনে প্রেসিডেন্ট সির দেশ প্রশাসনের ধারণার ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক ভিত্তি  প্রদর্শন করে এবং চীনা-শৈলীর আধুনিকীকরণের বিভিন্ন দিক তুলে ধরে।

অনুষ্ঠানটি কাজাখস্তানের ‘সিল্ক ওয়ে’ আন্তর্জাতিক চ্যানেল, কিরগিজস্তানের জাতীয় টেলিভিশন ও রেডিও কর্পোরেশন, তাজিকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘জাহোনামো, তুর্কমেনিস্তানের জাতীয় সংবাদ পোর্টাল এবং উজবেকিস্তানের ‘ইয়োশলার’ চ্যানেলসহ মধ্য এশীয় মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে। সূত্র: শিশির-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।