NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ওয়াশিংটনের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজাকে ঘিরে নিউ ইয়র্কে প্রবাসী সাংবাদিকদের প্রীতি সম্মিলন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৩ এএম

ওয়াশিংটনের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজাকে ঘিরে নিউ ইয়র্কে প্রবাসী সাংবাদিকদের প্রীতি সম্মিলন

নিউ ইয়র্ক, ১৮ জুন – ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার ও খ্যাতনামা সাংবাদিক জনাব গোলাম মোর্তোজাকে ঘিরে এক বিশেষ প্রীতি সম্মিলনের আয়োজন করা হয় নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে। এই আয়োজনে অংশ নেন প্রবাসের বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক, টেলিভিশন ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানে সদ্য দায়িত্বপ্রাপ্ত নিউ ইয়র্কের কনসাল জেনারেল জনাব মুহাম্মদ মোজাম্মেল হক উপস্থিত থেকে অতিথিদের সঙ্গে পরিচিতি ও সৌহার্দ্য বিনিময় করেন। তিনি আন্তরিকভাবে জনাব গোলাম মোর্তোজাকে উপস্থাপন করেন এবং তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের অবদানের কথা তুলে ধরেন। জনাব গোলাম মোর্তোজা তাঁর বক্তব্যে বলেন, “প্রবাসে সাংবাদিকতা করা যেমন দায়িত্বের, তেমনি তা এক ধরনের আত্মিক বন্ধনেরও। প্রবাসে যারা গণমাধ্যমকে সচল রেখেছেন, তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা।” সাপ্তাহিক বিচিত্রা এবং সাপ্তাহিক ২০০০ এবং ডেইলী স্টার বাংলার সম্পাদক -এ সাংবাদিকতা করে খ্যাতি অর্জন করা জনাব মোর্তোজা বাংলাদেশে একজন প্রথিতযশা টেলিভিশন আলোচক হিসেবেও পরিচিত।

তিনি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে একাধিকবার আমন্ত্রিত অতিথি হিসেবে গেছেন। সম্প্রতি তিনি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা তাঁর আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং পুরোনো স্মৃতিচারণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন সাপ্তাহিক পত্রিকার সম্পাদক, টিভি মালিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সরব উপস্থিতি পুরো আয়োজনে এক উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে।