NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

প্রেমের টানে ইন্দোনেশীয় তরুণী জয়পুরহাটের, ক্ষেতলালে


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:২৭ পিএম

প্রেমের টানে ইন্দোনেশীয় তরুণী জয়পুরহাটের, ক্ষেতলালে

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:  ইন্টারন্যাশনাল ফোরাম স্পিকিং২৪ ডটকম ওয়েব সাইটের মাধ্যমে ইন্দোনেশীয় তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইন্দোনেশীয়ায় গিয়ে ওই তরুণীকে বিয়ের করে দেশে ফিরলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কুশুমশহর গ্রামের আমিনুর ইসলামের ছেলে শাকিউল ইসলাম(২৮)। শাকিউলের স্ত্রী তারাডা বার্লিয়াম মেগানন্দ(২৬) ইন্দোনেশীয়ার জাম্বী প্রদেশের পদজাদজারন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।  জানাগেছে, মধ্যবৃত্ত পরিবারের সন্তান শাকিউল ইসলাম লেখাপড়া শেষে চাকুরীর উদ্দেশ্যে ঢাকা শহরে যায়। সেখানে প্রাইভেট কোম্পানির চাকরির পাশাপাশি  ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং ডটকম নামের একটি ওয়েব সাইটের মাধ্যমে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

  গত দুইমাস পূর্বে শাকিউল ইসলাম ঢাকা থেকে  ইন্দোনেশীয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ১০ জুন ওই দেশের মুসলিম রীতি অনুযায়ী পারিবারিক ভাবে তাদের বিয়ে সম্পূর্ণ হয়।   এরপর (মঙ্গলবার ১৮ জুন ) বিকেল ৫ টায় নব দম্পতি উপজেলার কুশুমশহর গ্রামে  নিজ বাড়ীতে আসেন। নব দম্পতিকে দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভিড় জমায়।  এবিষয়ে শাকিউল ইসলাম বলেন, ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং২৪ ডটকম ওয়েব সাইটের মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর যাবৎ তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি তার দেশে গিয়ে ওই দেশের রেওয়াজ অনুসারে বিয়ে করেছি।   আজ বৃহস্পতিবার এদেশের রেওয়াজ অনুসারে বউভাত অনুষ্ঠান হবে।