NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অবৈধ: পুতিন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৪৯ এএম

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অবৈধ: পুতিন

  ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা কোনোভাবেই বৈধতা দেয়া যায়না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কার্যত এই মন্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে অবৈধ ঘোষণা করলেন তিনি। সোমবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের ওপর সাম্প্রতিক হামলা একেবারেই বিনা উস্কানিতে করা হয়েছে, এমন হামলার কোনোভাবেই বৈধতা দেয়া যায় না। এ খবর দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। এতে বলা হয়, ইরানের পক্ষে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন পুতিন। বলেছেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের অবস্থান সকলেরই জানা আছে। যা রাশিয়ার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রণালয় বারবার ব্যক্ত করেছে।

এর আগে এক বিবৃতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের হামলার কঠোর নিন্দা জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। অবিলম্বে যুদ্ধ ও শত্রুতা বন্ধ করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানায় তারা। ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরাইল। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠে। সেদিন থেকেই ইসরাইলকে লক্ষ্য করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এর মধ্যে ২২ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পরেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে মস্কো পৌঁছান।