NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

উথলী ডিগ্রি কলেজের সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল্লাহ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:০৩ এএম

উথলী ডিগ্রি কলেজের সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল্লাহ

জীবননগর উপজেলার উথলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন উথলী প্রেসক্লাবের সভাপতি  মোহাম্মদ আবদুল্লাহ ।  কলেজ পরিচালনার কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখতে আজ মঙ্গলবার(২৪ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়(গাজীপুর) থেকে দুই বছরের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো.আব্দুল হাই সিদ্দিক এই নতুন কমিটির অনুমোদন দেন।উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

কলেজ পরিচালনার নতুন গভর্নিং বডির  সভাপতি  মোহাম্মদ আব্দুল্লাহ, কে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ,উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন,সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন জাহিদ সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এছাড়াও অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় বিভিন্ন পেশাজীবি মানুষ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।  অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আবদুল্লাহ উথলী প্রেসক্লাবের সভাপতির পাশাপাশি দৈনিক বাংলাদেশ বার্তার বিশেষ প্রতিনিধি অনলাইন নিউজ পোর্টাল প্রবাহঅনলাইন ডটকমের প্রকাশক ও সম্পাদক, তিনি জান্নাতুল খাদরা দাখিল মাদরাসা, সেনেরহুদার এ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধি করে কলেজের সুনাম অক্ষুন্ন রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা ।