NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরী উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠিত


Abdur Razzak প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৯:৪০ পিএম

রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরী উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :

 সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

 রংপুরশিশুনিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য লাইব্রেরী উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠিত হয়। রংপুরের শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ওয়ার্ল্ড ভিশনের সৌজন্যে প্রতিষ্ঠিত লাইব্রেরীটিতে মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রংপুরের ইতিহাস ঐতিহ্য সহ শিক্ষা বিষয়ক বই ছাড়াও রাজনীতি, জীবনী এবং বিনোদনসমৃদ্ধ বই সংরক্ষণ করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে লাইব্রেরী উদ্বোধন করেন প্রধান আতিথি রংপুর জেলা প্রশাসক ও পরিচালনা কমিটির সভাপতি মোঃ আসিফ আহসান। অনুষ্ঠানে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর রংপুর এরিয়া কো-অডিনেটর অফিসার অনুকুল চন্দ্র বর্মন, রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম, মোঃ ফারুক আহমেদ, আখলাক হোসেন শাহীন, তৌহিদ হোসেন, প্রমুখ।