NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ইতালিতে সিএমজি’র সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:০৩ এএম

ইতালিতে সিএমজি’র সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম

২৫ জুন, (বুধবার) রোমে, চীন- ইতালি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী উপলক্ষ্যে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) একটি সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। 

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র প্রচার বিভাগের উপমন্ত্রী ও সিএমজি’র প্রধান শেন হাই সিয়ং, ইতালির শিক্ষামন্ত্রী গিউসেপ্পে ভালদিতারা, ইতালি ফুটবল সমিতির প্রেসিডেন্ট গাব্রিয়েল গ্রাভিনা, ইতালিতে চীনা রাষ্ট্রদূত চিয়া কুই ত্য, ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রী ফ্রান্সেস্কো রূতেল্লি, চীন-ইতালি সাংস্কৃতিক সহযোগিতা ব্যবস্থার ইতালীয় সমন্বয়কারী ও সাবেক সংস্কৃতিমন্ত্রী ম্যাসিমো ব্রে, এবং দু’দেশের রাজনীতি, অর্থনীতি, শিল্প, ক্রীড়া, গণমাধ্যম ও চলচ্চিত্র মহলের দুই শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 


অনুষ্ঠানে, ‘ইতালি-চীন চলচ্চিত্র সপ্তাহ ২০২৫’ পালনের ঘোষণা দেওয়া হয়। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী উপলক্ষ্যে সিএমজি, ইতালির বেশ কয়েকটি মূল ধরার গণমাধ্যমের সাথে ক্রীড়া অনুষ্ঠান সম্প্রচার, চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা, বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশীদারিত্ব, প্রযুক্তিগত বিনিময় এবং শিল্প সহযোগিতা ও প্রতিভা প্রশিক্ষণ খাতে চুক্তি স্বাক্ষর করে। 


আন্তর্জাতিক অলিম্পিক আন্দোলনের একজন উৎসাহী অংশগ্রহণকারী, সক্রিয় প্রবর্তক এবং শক্তিশালী যোগাযোগকারী হিসেবে সিএমজি, আনুষ্ঠানিকভাবে মিলান-কর্টিনা ডি'আম্পেজ্জো শীতকালীন অলিম্পিক প্রচারের অধিকার পেয়েছে। ২০২৬ শীতকালীন অলিম্পিকে ফিগার স্কেটিং, শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং ইভেন্টের জন্য আন্তর্জাতিক পাবলিক সিগন্যাল তৈরির জন্যও দায়িত্বশীল থাকবে সিএমজি। এটি বিশ্বের একমাত্র মিডিয়া সংস্থা যা এই শীতকালীন অলিম্পিকের জন্য ৮কে আল্ট্রা-হাই-ডেফিনেশন সিগন্যাল তৈরি করবে।

সূত্র : ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।