NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চীন-মার্কিন আর্থ-বাণিজ্য ক্রমাগত ঐকমত্য বৃদ্ধি করা হবে : চীনা মুখপাত্র


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০১:৩৬ পিএম

চীন-মার্কিন আর্থ-বাণিজ্য ক্রমাগত ঐকমত্য বৃদ্ধি করা হবে : চীনা মুখপাত্র

২৭ জুন,শুক্রবার চীন-মার্কিন লন্ডন কাঠামো সম্পর্কে বিভিন্ন প্রাসঙ্গে বিভিন্ন বিষয়ের উপর  মন্তব্য করেছেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। 

সংশ্লিষ্ট একজন সংবাদদাতার বলেন, সম্প্রতি সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তা ও গণমাধ্যম জানিয়েছেন যে, জেনিভা ঐকমত্য বাস্তবায়নের কাঠামো সম্পর্কে চীন ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই একটি সমঝোতায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে বিরল মৃত্তিকা রপ্তানি ত্বরান্বিত করবে চীন এবং সেই অনুযায়ী চীনের বিরুদ্ধে প্রাসঙ্গিক বিধিনিষেধমূলক ব্যবস্থা বাতিল করবে যুক্তরাষ্ট্র। এ সম্পর্কে চীনের বক্তব্য কী? জবাবে মুখপাত্র বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক দল গত ৯ থেকে ১০ জুন লন্ডনে অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনায় মিলিত হন এবং ৫ জুন দু’দেশের নেতাদের দ্বারা উপনীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন এবং জেনিভা অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনার ফলাফল একত্রিত করার জন্য একটি কাঠামো চুক্তির ব্যাপারে একমত হন। 

লন্ডন আলোচনার পর, চীন ও যুক্তরাষ্ট্রের দলগুলো ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। সম্প্রতি, দু’পক্ষ কাঠামোর বিশদ বিবরণও নিশ্চিত করেছে। চীন আইন অনুসারে শর্ত পূরণকারী নিয়ন্ত্রিত পণ্যের রপ্তানি আবেদন অনুমোদন করবে। যুক্তরাষ্ট্র সেই অনুযায়ী চীনের বিরুদ্ধে গৃহীত একাধিক বিধিনিষেধমূলক ব্যবস্থা বাতিল করবে। 


মুখপাত্র আরও বলেন, চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক পরামর্শব্যবস্থার ভূমিকা আরও কার্যকর করা হবে, ক্রমাগত ঐকমত্য বৃদ্ধি করা হবে, ভুল বোঝাবুঝি কমবে, সহযোগিতা জোরদার হবে, এবং যৌথভাবে চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের সুস্থ, স্থিতিশীল ও টেকসই উন্নয়ন সাধিত হবে। 
সূত্র:ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।