NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়ার,সান্তাহারে রক্তদহ বিল পাড়ে ৮ হাজার গাছ রোপণের শুভ উদ্বোধন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৫৩ এএম

বগুড়ার,সান্তাহারে রক্তদহ বিল পাড়ে ৮ হাজার গাছ রোপণের শুভ উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:

বগুড়ার,সান্তাহারে রক্তদহ বিল পাড়ে ৮ হাজার গাছ রোপণের শুভ উদ্বোধন করেন আদমদীঘি  উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা- নিশাত আনজুম অনন্যা।    বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী রক্তদহ বিল পাড়ে সান্দিড়া গ্রামের সড়কের দুই পাশে বৃক্ষ রোপণ করা হয়েছে।   (২৮ জুন শনিবার,)  বেলা ১২ টায় উপজেলা বন বিভাগের  আয়োজনে প্রায় আট হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপনে শুভ উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।  

এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান আলী, সান্তাহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য ফেরদৌস রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জু, ইউপি সদস্য সাইদুর রহমান, সান্তাহার  ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাশার, যুবদল নেতা এস এম সোহেল রানা,যুবদল নেতা রাজু তাহমিদ, উপজেলা সেচ্চাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মিলন হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মেহেদী হাসান সুইট,  সবুজ সরদার, রঞ্জু হোসেন, আপেল হোসেন প্রমুখ।

  উপজেলা বন বিভাগের (টিএফএফ ফান্ডের) রক্তদহ বিল পাড়ের সড়কের প্রায় আট হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা বলেন, বৃক্ষ রোপণের মধ্য দিয়ে সবুজ বাংলাদেশ গড়তে হবে। এসব কার্যক্রমে সবার সম্পৃক্ত হওয়া উচিত। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষ রোপণ অত্যন্ত কার্যকর। সে জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। মেহগনি, আম, কাঁঠাল, পেয়ারা, নিম, জলপাই, তেঁতুল, খেজুরসহ বিভিন্ন প্রজাতির ৮ হাজার গাছ রোপণ করা হয়।