NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ড. ইউনূস, আলী রীয়াজ ও আসিফ নজরুলের বিরুদ্ধে মিশিগান  কোর্টে মামলা


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৪ এএম

ড. ইউনূস, আলী রীয়াজ ও আসিফ নজরুলের বিরুদ্ধে মিশিগান  কোর্টে মামলা

নিউইয়র্ক (ইউএনএ): অন্তর্বর্তী সরকারের ইন্দন ও পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বাসা-বাড়ীতে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এমন অভিযোগ করে ৬ জন বাংলাদেশী-আমেরিকান নাগরিক অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ ও আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল-কে দায়ী করে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব মিশিগান কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। খবর ইউএনএ’র। সিটির জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে গত ২২ জুন রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। মামলায় ড. মুহাম্মদ ইউনূস ও ড. আলী রীয়াজ-কে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার বাদীরা হলে- রাব্বী আলম, সিদ্দিকুর রহমান, এমদাদ চৌধুরী, রাজভী আলম, শিরি আলম ও নোমিতা খান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এবং সেখানে বাদীরা উপস্থিত থেকে তাদের দেশের বাসা-বাড়ীতে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে অভিযোগ করেন। অভিযোগকারীরা আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত এবং সংবাদ সম্মেলন পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য শাহানারা রহমান ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান সহ দলীয় কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।