NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

গ্রামীণ পর্যটনকে ঘিরে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে : সিচাংবাসীদের উদ্দেশে সি চিন পিং


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৭:৩২ এএম

গ্রামীণ পর্যটনকে ঘিরে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে : সিচাংবাসীদের উদ্দেশে সি চিন পিং

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের নিংছি এলাকার এক গ্রামের বাসিন্দাদের উদ্দেশে চিঠিতে জাতিগত সম্প্রীতি রক্ষা এবং আরও সুখী ও সমৃদ্ধ জীবন গঠনের আহ্বান জানিয়েছেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিঠিতে লেখেন, ‘জেনে ভালো লাগছে যে সাম্প্রতিক বছরগুলোতে গ্রামে নানা পরিবর্তন এসেছে এবং আপনাদের আয় বেড়েছে। এতে আমি খুবই আনন্দিত।’


তিনি আরও বলেন, ‘দলের সীমান্ত উন্নয়ন নীতিমালার আলোকে আপনারা যেন এই মালভূমি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা, পর্যটন ব্র্যান্ড গড়ে তোলা এবং একটি সমৃদ্ধ ও স্থিতিশীল সীমান্ত অঞ্চল গঠনে আরও বড় ভূমিকা রাখেন-এটাই আমার প্রত্যাশা।’

নিংছির এই গ্রামটি সাম্প্রতিক বছরগুলোতে গ্রামীণ পর্যটনকে ঘিরে উল্লেখযোগ্য উন্নয়ন করেছে। সেই সঙ্গে স্থানীয় সমবায় অর্থনীতি মজবুত হয়েছে এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি জোরদার হয়েছে।


২০২১ সালের জুলাই মাসে প্রেসিডেন্ট সি নিজেই এই গ্রাম সফর করেন। তার সেই সফরের স্মৃতিচারণ করে এবার গ্রামবাসীদের উদ্দেশে পাঠানো এই চিঠি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

সূত্র : আজাদ-শুভ-সিনহুয়া।