NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১৪ এএম

প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ

 মিয়ানমারকে হারিয়ে চমক দেখানোর পর বাংলাদেশ নারী ফুটবল দল তাকিয়ে ছিল বাহরাইন-তুর্কমেনিস্তান ম্যাচের ফলাফলের দিকে। শেষ পর্যন্ত সেই ম্যাচে তুর্কমেনিস্তান পয়েন্ট হারানোয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের এশিয়ান কাপ খেলা। এই অর্জনের মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে জায়গা করে নিল বাংলাদেশ।  ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাহরাইনের সঙ্গে ২-২ গোলে ড্র করে তুর্কমেনিস্তান। দুইবার এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে গোল খেয়ে জয়ের সুযোগ হারায় দলটি।

 অন্যদিকে, গ্রুপের আগের দুটি ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় তারা। এরপর দ্বিতীয় ম্যাচে ২-১ ব্যবধানে হারায় র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা মিয়ানমারকে। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। হেড টু হেড ব্যবধানে এগিয়ে থাকায় এখন আর কোনো দলই বাংলাদেশের ধারে-কাছে আসার সুযোগ পাচ্ছে না।  গ্রুপ পর্বে এখন শুধু তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। যদিও সেই ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা, তবে সাফল্যের ধারা ধরে রাখতে জয় নিয়েই মাঠ ছাড়তে চায় লাল-সবুজের মেয়েরা।  এই অর্জন বাংলাদেশের নারী ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর আগে ১৯৮০ সালে কেবল একবার পুরুষ দল এশিয়ান কাপে খেলেছিল। দীর্ঘ ৪৫ বছর পর এবার নারীরাই আবার এশিয়া কাপের আসরে লাল-সবুজের পতাকা তুলে ধরবে।