NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নওগাঁয় এসে বিয়ের পিঁড়িতে মালয়েশিয়ান এক তরুণী


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৫১ এএম

নওগাঁয় এসে বিয়ের পিঁড়িতে মালয়েশিয়ান এক তরুণী

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

দেশ ভিন্ন, ভাষাও আলাদা। বড় হয়েছেন পৃথক সংস্কৃতিতে। এমন অনেক অমিল থাকা সত্ত্বেও এক হয়েছেন ভালোবাসার টানে। প্রথমে পরিচয় থেকে বন্ধুত্ব। তারপর প্রেম। শুধু তাই নয়, নিজের জন্মভূমি ছেড়ে বাংলাদেশের নওগাঁয় এসে প্রেমিক জামিল হোসেনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন মালয়েশিয়ার তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম।   এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিনদেশি এই নববধূকে দেখতে ভিড় করেছেন স্থানীয়রা।  জামিল হোসেন নওগাঁ জেলার,বদলগাছী উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের বিলাশবাড়ি গ্রামের কালাম হোসেনের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী।   (৪ জুলাই শুক্রবার) দুপুরে জামিলের বাড়িতেই জাকজমকমভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।  বৃহস্পতিবার রাতে জামিল-নাজিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়।  নওগাঁর বদলগাছী উপজেলার জামিল হোসেনের (২৫) সঙ্গে মালয়েশিয়ার একটি শপিংমলে তিন বছর আগে নাজিয়া বিনতে শাহরুল হিজামের (২৪) সাক্ষাৎ হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। গত (৩০ জুন) তারা বাংলাদেশে আসেন।  এ নিয়ে জামিল হোসেন জানান, ২০১৭ সালের শেষের দিকে মালয়েশিয়ায় যান তিনি। সেখানে জহুরবারু মোয়ার থানা এলাকায় একটি ফার্নিচার দোকানে চাকরি করতেন তিনি। পাশেই একটি শপিংমলের দোকান ছিল। সেখানে জামিল প্রায়ই কেনাকাটা করতে যেতেন। একপর্যায়ে নাজিয়া বিনতে শাহরুল হিজামের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে নাজিয়া বিনতে শাহরুল হিজাম তার পরিবারকে জামিলের সম্পর্কে জানান। প্রথমে নাজিয়া বিনতে শাহরুল হিজামের বাবা- মা সম্পর্ক নিয়ে একটু মনঃক্ষুণ্ণ ছিলেন। পরে পরিবারের সম্মতিতে মালয়েশিয়ায় তিনি নাজিয়া বিনতে শাহরুল হিজাম বিয়ে করেন। এরপর বাংলাদেশে আজ শুক্রবার ইসলামিক শরিয়ত মোতাবেক তাদের আবারও বিয়ে হয়। ছুটি শেষে আবার তারা মালয়েশিয়ায় ফিরে যাবেন।  তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম বলেন, ‘আমি জামিলকে অনেক বেশি ভালোবাসি। বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে।’ তিনি জানান, জামিল হোসেনের পরিবারের সদস্যরা তাকে মেয়ের মতো গ্রহণ করেছেন। এ ছাড়া এলাকার মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পেরে ভাবছেন অনেক আগে থেকেই তাদের সঙ্গে পরিচয় আছে। পাশাপাশি এখানকার খাবার তার খুব পছন্দ হয়েছে।  জামিলের মা হালিমা খাতুন বলেন, ‘উভয় পক্ষের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। ছেলের বউ হিসেবে তাদের খুব পছন্দ হয়েছে। বাড়িতে আসার পর থেকে সবার সঙ্গে মিলেমিশে চলছে। বিভিন্ন কাজে সহযোগিতা করছে। তাকে দেখতে বাড়িতে ছুটে আসছেন প্রতিবেশীরা। বউ দেখে এলাকাবাসীও প্রশংসা করছে।