NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

চীন-যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৪:৫৯ এএম

চীন-যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক

১১ জুলাই কুয়ালালামপুরে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগদানের অবকাশে, চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় পক্ষ চীন-মার্কিন সম্পর্ক এবং অভিন্ন উদ্বেগের বিষয়গুলি নিয়ে মতবিনিময় করেছে।

ওয়াং ই চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নের বিষয়ে চীনের নীতিগত অবস্থান বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। তিনি জোর দিয়ে বলেন, দুই পক্ষের উচিত দুই রাষ্ট্রপ্রধানের মধ্যেকার গুরুত্বপূর্ণ মতৈক্যকে সুনির্দিষ্ট নীতি ও পদক্ষেপে রূপান্তরিত করা। চীন আশা করে, যুক্তরাষ্ট্র চীনকে বস্তুনিষ্ঠ, যুক্তিসঙ্গত এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে দেখবে, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয়ের জন্য লাভজনক (জয়-জয়) সহযোগিতার লক্ষ্যে তার চীন নীতি প্রণয়ন করবে, চীনের সাথে সমতা, শ্রদ্ধা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে আচরণ করবে এবং নতুন যুগে চীন ও যুক্তরাষ্ট্রের একসাথে চলার জন্য যৌথভাবে একটি সঠিক পথ খুঁজে বের করবে।

দু’পক্ষই একমত হয়েছে যে, এ বৈঠকটি ইতিবাচক, কার্যকর ও গঠনমূলক ছিল। তারা সব স্তরে কূটনৈতিক চ্যানেল এবং যোগাযোগ ও সংলাপ জোরদার করতে, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে নিজ নিজ কূটনৈতিক বিভাগগুলোর পূর্ণাঙ্গ ভূমিকা পালনে এবং মতপার্থক্য ব্যবস্থাপনার পাশাপাশি সহযোগিতার ক্ষেত্রগুলো সম্প্রসারণের পথ অন্বেষণে সম্মত হয়েছে। 

সূত্র : জিনিয়া-তৌহিদ-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ।