NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

রাজশাহী রেঞ্জ ডিআইজি কর্তৃক নওগাঁ  ডিএসবি বার্ষিক পরিদর্শন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৫১ এএম

রাজশাহী রেঞ্জ ডিআইজি কর্তৃক নওগাঁ  ডিএসবি বার্ষিক পরিদর্শন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : ১৫ জুলাই মঙ্গলবার  রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)  মোহাম্মদ শাহজাহান, পিপিএম(বার), পিএইচডি নওগাঁ ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন।   এর আগে নওগাঁ জেলায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অত্র জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফারজানা হোসেন। এ সময় ডিআইজি কে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার  প্রদান করা হয়।  পরবর্তীতে অদ্য ১৬ জুলাই বুধবার,তিনি সাপাহার থানা পরিদর্শন করেন।  এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ডিআইজি বলেন, থানায় আগত সেবা প্রার্থীদের সাথে সদাচরণ নিশ্চিত করার মাধ্যমে সেবা দিতে হবে। মামলা, জিডি কিংবা পুলিশ ক্লিয়ারেন্স এর ক্ষেত্রে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে হবে। তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি করা, কার্যকরী পেট্রল পরিচালনার জন্য তিনি সবাইকে নির্দেশ দেন।   এছাড়া মাদক অভিযান বৃদ্ধিসহ দায়িত্ব পালনের ক্ষেত্রে আরো তৎপর হওয়ার জন্য সবার প্রতি  আহবান জানান। পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্যও তিনি আহ্বান জানান।  প্রতিটি থানা যেন জনগণের ভরসার কেন্দ্রবিন্দু হয় সে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি সবাইকে পুনরায় স্মরণ করিয়ে দেন।  একই দিনে তিনি পল্লীতলা থানাও আকস্মিক পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি উপস্থিত অফিসার ফোর্সদের সাথে কুশল বিনিময় শেষে মূল্যবান দিকনির্দেশনা দেন।  এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল, সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল, অফিসার ইনচার্জ সাপাহার থানা, অফিসার ইনচার্জ, পোরশা থানা এবং থানা  পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।