NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

চীনে সাইবার হামালায় জড়িত এনএসএ


শিশির, বেইজিং: প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৪:৩১ এএম

চীনে সাইবার হামালায় জড়িত এনএসএ

 ২২ জুন চীনের নর্থওয়েস্টার্ন পলিটেকনিকাল ইউনিভার্সিটি প্রকাশিত এক বিবৃতিতে স্কুলের নেটওয়ার্ক বিদেশি সাইবার আক্রমণের শিকার হয়েছে বলে জানানো হয়। 


তারপর স্থানীয় পুলিশ এ ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে। চায়না ন্যাশনাল কম্পিউটার ভাইরাস ইমার্জেন্সি রেসপন্স সেন্টার এবং ৩৬০ কোম্পানি নিয়ে গঠিত প্রযুক্তি দলও তদন্ত কাজে অংশগ্রহণ করে।

গত ৫ সেপ্টেম্বর প্রকাশিত হয় এর প্রথম তদন্ত প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়, মার্কিন জাতীয় নিরাপত্তা ব্যুরো (এনএসএ)-এর অধীনে টিএও নামের একটি সংস্থা এ আক্রমণ চালিয়েছে। 

২৭ সেপ্টেম্বর প্রকাশিত হয় তার দ্বিতীয় প্রতিবেদন। তাতে বলা হয়, টিএও যখন নর্থওয়েস্টার্ন পলিটেকনিকাল ইউনিভার্সিটির নেটওয়ার্কে হামলা করে, তখন চীনের অবকাঠামো অপারেটরের কোর ডেটা নেটওয়ার্ক রিমোট অ্যাক্সেসের কথিত চ্যানেল খুলে এবং চীনের অবকাঠামোতে অনুপ্রবেশ ও নিয়ন্ত্রণ করতে চায়।

আর ৩৬০ কোম্পানির ইন্টারনেট নিরাপত্তা বিশ্লেষক বিয়ান লিয়াং জানিয়েছেন, টিএও চীনের নর্থওয়েস্টার্ন পলিটেকনিকাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট স্থাপনা নিয়ন্ত্রণ করার পর তার মাধ্যমে অন্য সংস্থাকে আক্রমণ করতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, টিএও চীনা অবকাঠামো অপারেটরদের ফায়ারওয়ালের নিয়ন্ত্রণ করেছে এবং  চীনে একদল স্পর্শকাতর ব্যক্তির তথ্য অনুসন্ধান ও অর্জন করেছে। পরে  তথ্যগুলোকে প্যাকেজ  ও এনক্রিপ্ট করে বহু-স্তরের স্প্রিং-বোর্ডের মাধ্যমে এনএসএ সদর দফতরে পাঠিয়েছে। সূত্র :সিএমজি