NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন- মোহনপুর


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১২ এএম

রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন- মোহনপুর

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে: 

রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মোহনপুর উপজেলা ফুটবল দল। পুঠিয়া উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৫-৪ গোলে ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মোহনপুর। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।   (২১ জুলাই সোমবার) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আসরের এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।  ম্যাচের শুরুতে উভয় দলের আক্রমণ পাল্টা আক্রমণ চলে খেলা। ম্যাচের ১৫ তম মিনিটে ইসমাইল চমৎকার হেডে মোহনপুর উপজেলা ফুটবল দলকে ১-০ গোলে এগিয়ে নেন। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও সুযোগ কাজে লাগাতে পারেনি পুঠিয়া উপজেলা ফুটবল দল।  পিছিয়ে থেকে বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে পুটিয়া। তার ফলও পায় তারা। দ্বিতীয়ার্ধের ১৫তম মিনিটে প্রণয়ের হেডে থেকে গোল পেয়ে যায় পুটিয়া। ফলে ১-১ গোলে সমতা ফিরে ম্যাচ। এরপর ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হওয়া ১-১ গোলে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।  সমতায় শেষ হওয়ায় চ্যাম্পিয়ন নির্ধারণে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে মোহনপুর উপজেলা ফুটবল দল ৫-৪ গোলে পুঠিয়া উপজেলা ফুটবল দলকে পরাজিত করে।  ম্যাচে রানার আপ হলেও সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন পুঠিয়া উপজেলার প্রণয়। দুই দলের ফাইনাল ম্যাচটি বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়ে উপভোগ করেন। ম্যাচটিতে কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার মুরাদুজ্জামান এলান।  ম্যাচ শেষে জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতির সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি, প্রাইজমানি এবং খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে একটি করে ফলজ চারা তুলে দেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি।  বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল  মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি ।