NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে স্থাপিত কনফুসিয়াস ইন্সটিটিউটের নতুন যাত্রা শুরু


শান্তা মারিয়া প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে স্থাপিত কনফুসিয়াস ইন্সটিটিউটের নতুন যাত্রা শুরু

বাংলাদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে ভাষা শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য চীনে শিক্ষাবৃত্তির নতুন সুযোগ সৃষ্টি করছে। এমন মত প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের নতুনভাবে যাত্রা শুরুর অনুষ্ঠানের বক্তারা। 

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ছয়তলায় স্থাপিত কনফুসিয়াস ইন্সটিটিউটের নতুন যাত্রা শুরু হলো। ২০১৬ সালে প্রতিষ্ঠিত হলেও করোনা মহামারীর কারণে গত আড়াই বছর এই প্রতিষ্ঠানটির ক্লাসরুমগুলো বন্ধ ছিল। করোনা মহামারীর প্রকোপে এই ইন্সটিটিউটের চীনা শিক্ষকরা স্বদেশে ফিরে যান। অনলাইনে কিছু কিছু ক্লাস চালু থাকলেও সরাসরি পাঠদান বন্ধ থাকে। 
এখন মহামারী থেকে বাংলাদেশ অনেকটাই স্বাভাবিক পরিবেশে ফিরে আসায় নতুনভাবে সরাসরি পাঠদান শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। 

সোমবার বিকেলে অনুষ্ঠিত ঘরোয়া উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনফুসিয়াস ইন্সটিটিউটের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার চায়নিজ ডিরেক্টর ইয়াং হুই। আরোও বক্তব্য রাখেন ঢাবির আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক ডক্টর এ.বি.এম. রেজাউল করিম ফকির যিনি ঢাবির কনফুসিয়াস ইন্সটিটিউটেরও অন্যতম পরিচালক। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের চীনা ভাষা বিভাগের প্রধান মো. আফজাল হোসেন, ঢাবির অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান মুহাম্মাদ শরীয়ত উল্লাহ প্রমুখ।
চায়নিজ ডিরেক্টর ইয়াং হুই চীন আন্তর্জাতিক বেতারকে জানান, তিনি সদ্য বাংলাদেশে এসেছেন। 

কনফুসিয়াস ইন্সটিটিউটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং এর কর্ম পরিধিকে আরও প্রসারিত করতে চান তিনি। আগামী মাস থেকেই কিছু কিছু ক্লাস সরাসরি শুরু হতে পারে বলেও জানান তিনি। 
অনুষ্ঠানে কনফুসিয়াস ইন্সটিটিউট ও আধুনিক ভাষা ইন্সটিটিউটের চীনাভাষার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সূত্র: সিএমজি বাংলা