NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চীন-ইইউ সম্পর্ক জোরদারে বেইজিংয়ে শীর্ষ বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:০৯ পিএম

চীন-ইইউ সম্পর্ক জোরদারে বেইজিংয়ে শীর্ষ বৈঠক

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গত বৃহস্পতিবার বিকেলে বেইজিংয়ের মহাগণভবনে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি ভন ডার লেইনের সাথে ২৫তম চীন-ইইউ নেতাদের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন।


এ সময় লি ছিয়াং বলেন, চীন ও ইউরোপের বিস্তৃত অভিন্ন স্বার্থ রয়েছে এবং এ ক্ষেত্রে কোনও মৌলিক দ্বন্দ্ব নেই। আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, সহযোগিতা চীন-ইইউ সম্পর্কের মূল সুর হওয়া উচিত। বর্তমান আন্তর্জাতিক অস্থিরতার পরিস্থিতির মুখোমুখি হয়ে, চীন ও ইউরোপের আরও ঘনিষ্ঠভাবে সহযোগিতা করা উচিত। চীন বাণিজ্য, বিনিয়োগ, সবুজায়ন এবং প্রযুক্তির ক্ষেত্রে ইইউর সাথে পারস্পরিক লাভজনক সহযোগিতা সম্প্রসারণ করতে, উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা নিশ্চিত করতে, সংলাপ ও পরামর্শের মাধ্যমে পার্থক্য এবং মতভেদের বিষয়গুলোর যথাযথ সমাধান মেনে চলতে এবং আরও ফলাফল অর্জন করতে ইচ্ছুক। ইইউ বাজার নীতি মেনে চলবে এবং চীনা কোম্পানিগুলোকে ইউরোপে বিনিয়োগের জন্য একটি ন্যায্য এবং বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ প্রদান করবে বলে আশা করে বেইজিং। 


কোস্তা এবং ভন ডার লেইন বলেন, ইইউ-চীন সহযোগিতা বিশ্বব্যাপী সমৃদ্ধি এবং স্থিতিশীলতার সাথে সম্পর্কিত। ইইউ চীনের সাথে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অংশীদারিত্ব বিকাশ এবং গভীর করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং চীনের সাথে সংলাপ এবং যোগাযোগ জোরদার করতে, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করতে, একে অপরের উদ্বেগগুলোকে সঠিকভাবে মোকাবেলা করতে, বাণিজ্য, বিনিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে, সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা বজায় রাখতে, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করতে, আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে মূল ভূমিকা পালনে বিশ্ব বাণিজ্য সংস্থাকে সমর্থন করতে এবং বহুপাক্ষিকতাকে যৌথভাবে রক্ষা করতে ইচ্ছুক। 

সূত্র: রুবি-হাশিম-লাবণ্য,চায়না মিডিয়া গ্রুপ।