NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

নওগাঁয় কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৭:৩২ এএম

নওগাঁয় কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:

নওগাঁর রাণীনগরে ফসলি জমিতে পাওয়ার টিলার দিয়ে হাল চাষের সময় কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি পাওয়া গেছে।  (২৪ জুলাই বৃহস্পতিবার) বিকেলে উপজেলার কালীগ্রাম মুন্সিপুর পশ্চিম মাঠে গঙ্গামারা ভিটা এলাকায় এই মূর্তি পাওয়া যায়।  খবর পেয়ে রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান থানা পুলিশ সঙ্গে নিয়ে গিয়ে মূর্তিটি উদ্ধার করেন। শেখ নওশাদ হাসান জানান, গঙ্গামারা ভিটা এলাকায় কৃষক জীবন কুমার সরকারের জমিতে একজন শ্রমিক পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করছিলেন।

এ সময় পাওয়ার টিলারের নিচের যন্ত্রাংশে বিকট শব্দ হয়। তখন ওই শ্রমিক পাওয়ার টিলার থামিয়ে মাটির নিচে মূর্তি দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশের সহায়তায় বিকেলে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।  শেখ নওশাদ হাসান আরও জানান, মূর্তিটি কষ্টিপাথরের। যার দৈর্ঘ্য প্রায় সাড়ে ২১ ইঞ্চি, প্রস্ত সাড়ে ৯ ইঞ্চি এবং ওজন প্রায় ১৪ কেজি। আইনি প্রক্রিয়া শেষে মূর্তিটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে।