NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

চীনে দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রেসিডেন্ট সি’র


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ১২:২৬ এএম

চীনে দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রেসিডেন্ট সি’র

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ ত্রাণ কাজের বিষয়ে ? গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, সম্প্রতি পূর্ব, উত্তর ও উত্তর-পূর্ব চীনের বিভিন্ন জায়গায় ধারাবাহিক ঝড়বৃষ্টি হয়ে, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়েছে। ফলে বেইজিং, হ্যপেই, চিলিন ও শানতোংসহ বিভিন্ন জায়গায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যা প্রতিরোধ, জরুরি উদ্ধার এবং দুর্যোগ ত্রাণে দৃঢ়ভাবে কাজ করতে হবে, নিখোঁজ ও আটকে পড়া মানুষদের জন্য সর্বাত্মক অনুসন্ধান এবং উদ্ধার কার্যক্রম চালাতে হবে এবং হুমকির মুখে থাকা মানুষদের আবশ্যিকভাবে স্থানান্তর করতে হবে, যাতে হতাহতের সংখ্যা কমানো যায়।


প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, বর্তমানে বন্যা নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ সময়পর্ব। বিভিন্ন জায়গা এবং সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন বন্যা প্রতিরোধ ব্যবস্থা বাস্তবায়ন করে, দুর্বল লিঙ্ক এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর উপর কড়া নজর রেখে, বৈজ্ঞানিকভাবে উদ্ধার শক্তি এবং দুর্যোগ ত্রাণ সরবরাহ মোতায়েন করতে হবে, যাতে জরুরি অবস্থার তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং ব্যবস্থাপনা নিশ্চিত করে, যাথাসাধ্য চেষ্টা চালিয়ে, জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা যায়। 

সূত্র: প্রেমা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।