NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

সেবাধর্মী থানা হিসেবে লালপুর-এর কার্যক্রম শুভ উদ্বোধন


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৫১ এএম

সেবাধর্মী থানা হিসেবে লালপুর-এর কার্যক্রম শুভ উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

(০১আগস্ট শুক্রবার) জেলা পুলিশ নাটোরের আয়োজনে সেবাধর্মী থানা হিসেবে লালপুর-এর কার্যক্রম শুভ উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি  মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি বাংলাদেশ পুলিশ।   পুলিশ সুপার, নাটোর  মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ সারোয়ার জাহান, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস্) রাজশাহী রেঞ্জ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।    রেঞ্জ ডিআইজি, রাজশাহী  লালপুর থানায় পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ সুপার, নাটোরসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রধান অতিথিকে ফুলেল অভিবাদন জানান। তিনি প্যারেডের সালামি গ্রহণসহ প্যারেড পরিদর্শন করেন।  সেবাধর্মী থানা হিসেবে নাটোরের লালপুর থানার কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে বক্তব্যে রেঞ্জ ডিআইজি, রাজশাহী থানার সেবা কার্যক্রমে পুলিশ সদস্যদের জনবান্ধব সেবা প্রদানের  কথা উল্লেখ করেন। তিনি লালপুরের সাধারণ মানুষসহ তৃণমূল পর্যায় থেকে থানায় এসে তার কাঙ্ক্ষিত সেবা পেতে নতুন উদ্যমে শুরু হওয়া সেবা ধর্মী থানায় কর্মরতরা ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।    ডিআইজি, রাজশাহী রেঞ্জ পরবর্তীতে থানার কর্মরত সকল পদমর্যাদার সদস্যদের সাথে ব্রিফিং সভায় মিলিত হন। পুলিশ সুপার নাটোরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস্) সহ নাটোর জেলার ঊর্ধ্বতন  কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টরগণ ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।   ব্রিফিং সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি, রাজশাহী রেঞ্জ বলেন, সেবাধর্মী থানা হিসেবে লালপুর থানার যাত্রাকে প্রতিটি পুলিশ সদস্য যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে। তিনি যথাযথ সেবা প্রদানে দায়িত্বরত সদস্যরা সেবা প্রত্যাশী মানুষকে দ্রুত সাড়া দানের মাধ্যমে  আস্থা অর্জনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করলে সেবাধর্মী থানা হিসেবে আমাদের এই প্রচেষ্টা  সফল হবে।   বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি  (ক্রাইম অ্যান্ড অপস্) বলেন, একজন পুলিশ সদস্য হিসেবে নিজেকে সাধারণ মানুষের কাতারে চিন্তা করে থানা থেকে যে সেবা প্রত্যাশা করেন আপনি লালপুর থানার কর্মরত পুলিশ সদস্য হিসেবে সেই সেবা জনগণকে দিতে পারলে সেবাধর্মী থানার উদ্যোগ সফল হবে।   সভাপতির বক্তব্যে পুলিশ সুপার নাটোর বলেন, জেলায় কর্মরত পুলিশ সদস্যরা  যার যার পদমর্যাদা অনুযায়ী নিজ নিজ ক্ষেত্রে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করলে সেবাধর্মী থানা হিসেবে লালপুরসহ জেলার সকল থানাকে সেবাধর্মী থানায় পরিণত করা সম্ভব। তিনি পুলিশ সদস্যদের নিজ অফিসে আগত পুলিশ সদস্যদের সেবা ও জনসাধারণের কাঙ্ক্ষিত সেবা প্রদানের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।   নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ ইফতে খায়ের আলম এর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)  মোঃ একরামুল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মাহমুদা শারমিন নেলী, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সনজয় কুমার সরকার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার  মোঃ রুহুল আমিন লাবু, ইন্সপেক্টর, সদর কোর্ট, নাটোর  মোঃ মোস্তফা কামাল, ইন্সপেক্টর অপরাধ শাখা নীরেন্দ্রনাথ মন্ডল, অফিসার ইনচার্জ, বড়াইগ্রাম থানা মোঃ গোলাম সারওয়ার, অফিসার ইনচার্জ, গুরুদাসপুর থানা মোঃ আসমাউল হক, অফিসার ইনচার্জ, নলডাঙ্গা থানা মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, লালপুর থানা  মোঃ মমিনুজ্জামান, অফিসার ইনচার্জ, সিংড়া থানা রফিকুল ইসলাম, ইন্সপেক্টর (শহর ও যানবাহন) নাটোর মোঃ রেজাউল করিম, ইন্সপেক্টর, ডিএসবি মোঃ মশিউর রহমান, ইন্সপেক্টর, পুলিশ কন্ট্রোল মোঃ আবু সাইদুর রহমানসহ অন্যান্য অফিসার ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।