NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৩:০৮ এএম

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

ওয়াশিংটন ডিসি, ০৫ আগস্ট ২০২৫ -     ২০২৫ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদের স্মরণ করে আজ (মঙ্গলবার) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় "জুলাই গণঅভ্যুত্থান দিবস" পালিত হয়েছে ।     জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোতে গুনগত পরিবর্তন এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে যেসকল শহিদ অকাতরে জীবন দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দুতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।   পরে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করে শোনান দূতালয়ের প্রথম সচিব (পলিটিক্যাল-2) জনাব আতাউর রহমান ও প্রথম সচিব (পলিটিক্যাল-1) মিজ নাজনীন সুলতানা ।     এরপর জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এসকল তথ্য চিত্রে ফ্যাসিবাদি শাসনের বিভিন্ন নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংখ্যলঘু নির্যাতন সংক্রান্ত অপতথ্য প্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরা হয়।     জুলাই গণঅভুত্থান দিবস উপলক্ষ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জনাব ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ অভুত্থানে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আগামীতে বৈষম্যহীন, দূর্নীতিমুক্ত ও সূখীসমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে নিজ দায়িত্ব পালনের অনুরোধ জানান।     জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচী শেষ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিনিস্টার ও দূতালয় প্রধান জনাব মোঃ আরিফুর রহমান।