আকবর হায়দার কিরণ প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ১২:৪৯ পিএম

শ্রাবণধারায়
জাকিয়া রহমান
আজ মেঘে আচ্ছন্ন ধোয়া রং নকশায়-
নীলিমার হৃদয় চিরে ঝরে যায় ঝরে যায় অশ্রু,
শ্রাবণধারায়- কান্নায় লুটিয়ে পড়ে শ্যামলীর গায়।
ঝড়ো বাতাসের ঝাপটায় গাছের পাতায় পাতায়,
বিদায়ের ছন্দ রচে শব্দ যত।
বলে যায়, সে চলে গিয়েছিল এমনি দিনে।
শ্রাবণের এমনি একদিনে- বাইশে শ্রাবণ!
আমাদের তরে রেখে গিয়েছিল শব্দের ভান্ডার।
ছন্দে ছন্দে রচিত যত প্রেমের কবিতা,
যা বিস্তৃত আসীমের সান্নিধ্যে মোহমায়ায়।
প্রকৃতির ভালোবাসার কথা শান্তির নীড়ে,
কি যে পরম পাওয়া জীবনের সার্থকতায়।
বাংলার রূপ দেখে,
তাকে সোনার বাংলা বলে ভালবেসেছিল।
ভালবেসেছিল ধানের শীষে শিশিরের আলো-ছায়া খেলা,
ভালবেসেছিল দূর-দূরান্তে হিমালয়ের রোডোডেনড্রন গুচ্ছ,
আজ তাই খুলে দক্ষিণদ্বার বাতায়নে বসে শুনি,
তার কবিতায় শ্রাবণের বিদায় রাগ।