NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

ফরিদপুর জেলা সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১১ এএম

ফরিদপুর জেলা সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন

ব্যাপক উৎসাহ ও উদ্দিপনায় ৩ আগস্ট রোববার ফরিদপুর জেলার ৯টি থানাবাসীদের অংশগ্রহণে হয়ে গেল ফরিদপুর জেলা সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ষ্টেট পার্কে ৪ শতাধিক ফরিদপুরবাসী ও শুভানূধ্যায়ীদের উপস্থিতিতে সুন্দর মনোরম পরিবেশে অনুষ্ঠিত বনভোজনে পার্কে গিয়ে মনে হয় একখন্ড ফরিদপুর। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে  শুভ সূচনা হয়। বনভোজন উদ্বোধন করেছেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুজিবুল হাসান কিছলু ।এতে সভাপতিত্ব করেছেন সভাপতি এম এম রমজান আলী, পরিচালনা করেছেন সাধারণ সম্পাদক শরিক রাহাত আহমেদ মিল্টন। সফল এই আয়োজনে সার্বিকভাবে গুরুদায়িত্ব পালন করেছেন বনভোজন কমিটির আহবায়ক আসাদুজ্জামান লিটন, সদস্য সচিব তৈয়বুর রহমান, যুগ্ন সদস্য সচিব মোঃ হান্নানসহ কমিটির নেত্রবৃন্দ।  ফরিদপুরের বিভিন্ন উপজেলা খেকে আগতরা  দুপুরে লাইভ খাসিসহ নানা ধরনের রান্না করা খাবার উপভোগ করেছেন। বিকেলে জালমুড়ি চা, তরমুজ, আমভর্তা পরিবেশন করা হয়েছে। বাচ্চারা চিপসসহ বিভিন্ন আইটেম পেয়ে খুশিতে ছিলেন আত্মহারা।  পরবর্তীতে ছিল ভলিবল,পিলো পাসিং, ছোট-বড় বাচ্চাদের নানা আকর্ষণীয় খেলাধুলা।  সংগঠনের নেতৃবৃন্দ বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।আকর্ষণীয় র‌্যাফেল ড্র জিতে নেন অনেকেই।  পুরস্কারের মধ্যে অন্যতম আকর্ষণ ছিল ফরিদপুর জেলার সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বিশ্বাসের কোম্পানির তৃপ্তি সিদ্ধ ও সাজিয়া বাসমতি চাল লটারির মাধ্যমে ফরিদপুরবাসীকে উপহার দেন।  অনেক আনন্দের  মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী হয় সকলের মুখে একটিই কথা ছিল এ যেন বনভোজন নয়, এক খন্ড ফরিদপুর।