NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

লাকসামের সঙ্গীত ‘মায়ার শহর লাকসাম’


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১৩ এএম

লাকসামের সঙ্গীত ‘মায়ার শহর লাকসাম’

প্রকাশ হল লাকসামের সঙ্গীত ‘মায়ার শহর লাকসাম’। গানটির কথা ও সুর করেছেন লেখক সাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ। গানটি ৭ আগস্ট বৃহষ্পতিবার ইউটিউবে রিলিজ করা হয়। এছাড়াও গানটির ভিডিও চিত্র সংগ্রহ ও ভিডিও তৈরি করেছেন লেখক নিজেই।  গানটির ভিডিও চিত্রে লাকসামের গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, লেক, নদী, মানুষ, বাজারের দৃশ্য স্থান পেয়েছে। এয়াড়াও ডাকাতিয়া নদী ও ‘কত লাকসাম কত বাতি’ খ্যাত লাকসাম জংশনের ভিডিও চিত্র সংযোজন করা হয়েছে।

ভিডিও চিত্রে লাকসামের ঐতিহ্যবাহী নওয়াব বাড়ি, লাকসাম হাইস্কুল, ফয়জুন্নেসা সরকারি কলেজ সহ মসজিদ, মন্দিরের দৃশ্য স্থান  পেয়েছে।  গানটির কথা ও সুর লাকসামবাসীর হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন গানের লেখক শিব্বীর আহমেদ। তিনি তাঁর লেখা এই গানটিকে ‘লাকসামের গান’ হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, গানটিতে লাকসামের ইতিহাস ঐতিহ্য সাবলিল ভাষায় গানে গানে তুলে ধরা হয়েছে। এখানে উল্লেখ্য, শিব্বীর আহমেদ লাকসামেরই সন্তান। এই শহরেই তাঁর জন্ম এবং এই শহরেই তাঁর বেড়ে ওঠা। এই শহরের অলিগলি রাজপথ সবখানেই জড়িয়ে আছে লেখকের স্মৃতি।  

গানটির ইউটিউব লিংক:  

https://www.youtube.com/watch?v=w1C4tjMwZbg