NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

পানামা খাল ইস্যুতে চীনের বিরুদ্ধে মার্কিন অযৌক্তিক অভিযোগ খণ্ডন করল চীন


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:১০ পিএম

পানামা খাল ইস্যুতে চীনের বিরুদ্ধে মার্কিন অযৌক্তিক অভিযোগ খণ্ডন করল চীন

জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং গত ১১ই আগস্ট  (সোমবার), জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক উচ্চ-পর্যায়ের উন্মুক্ত বিতর্কে পানামা খাল ইস্যুতে চীনের বিরুদ্ধে মার্কিন অযৌক্তিক অভিযোগ খণ্ডন করেছেন।

ফু ছোং বলেন, মার্কিন প্রতিনিধিদল সম্প্রতি বিভিন্ন বিষয়ে নিরাপত্তা পরিষদে চীনের বিরুদ্ধে অসংখ্য অযৌক্তিক অভিযোগ এবং অপবাদ দিয়েছে, যার দৃঢ় বিরোধিতা করে চীন। চীন সর্বদা খালের ওপর পানামার সার্বভৌমত্বকে সম্মান করে এবং পানামা খালের স্থায়ীভাবে নিরপেক্ষ আন্তর্জাতিক জলপথের মর্যাদাকে স্বীকৃতি দেয়। যুক্তরাষ্ট্র পানামা খালের ওপর নিয়ন্ত্রণের অজুহাত তৈরি করার জন্য চীনের ওপর মিথ্যা এবং ভিত্তিহীন আক্রমণ চালিয়েছে। চীন অর্থনৈতিক জবরদস্তি ও হুমকির দৃঢ়ভাবে বিরোধিতা করে এবং যুক্তরাষ্ট্রকে তার বানোয়াট গুজব ছড়ানো এবং ঝামেলা উসকে দেওয়া বন্ধ করার আহ্বান জানায়।


ফু ছোং উল্লেখ করে বলেন, দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় সমস্যা সৃষ্টিকারী। যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে স্থলভিত্তিক মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্রসহ আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করেছে এবং সেখানে সামরিক নজরদারি ও মহড়া পরিচালনার জন্য প্রায়শই বৃহৎ আকারের জাহাজ ও বিমান প্রেরণ করে। অন্যান্য দেশের দোরগোড়ায় সামরিক শক্তি প্রদর্শন এবং এই বেপরোয়া আচরণ দক্ষিণ চীন সাগরকে অস্থিতিশীল করা এবং নিজস্ব ভূ-রাজনৈতিক স্বার্থ পূরণের প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
ফু ছোং বলেন, যুক্তরাষ্ট্রের আধিপত্য, শীতল যুদ্ধের মানসিকতা এবং একতরফা পদক্ষেপ বিশ্বব্যাপী সামুদ্রিক নিরাপত্তার ঝুঁকি দ্রুত বৃদ্ধি করছে। চীন যুক্তরাষ্ট্রকে একটি প্রধান দেশ হিসেবে নিজের দায়িত্ব নিয়ে গভীরভাবে ভেবে দেখার তাগিদ দিয়েছে।
সূত্র :রুবি-তৌহিদ-সুবর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।