NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ঘুষ দেবেন না, কাজ হবেই বগুড়ায় : দুদক চেয়ারম্যান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৭ এএম

ঘুষ দেবেন না, কাজ হবেই বগুড়ায় : দুদক চেয়ারম্যান

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:

 ‘ঘুষ দেবেন না, কাজ হবেই- দুদকের ভেতরেও দুর্নীতি আছে, আচরণেও সমস্যা আছে। জনগণের সহযোগিতায় এগুলো ধীরে ধীরে সমাধান করা হবে।’ বগুড়ায় দুদক আয়োজিত গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এসব কথাগুলো বলেন।   (১০ আগস্ট রবিবার) সকলকে তিনি দুদকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নজর রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা কি করি, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যাতে দুর্নীতিগ্রস্ত না হয়ে পড়ি।’  গণশুনানির সমাপনী বক্তব্যে দুদক চেয়ারম্যান আরও বলেন, দুর্নীতি করার জন্য ঘুষ দিতে হয়। যদি আপনারা ঘুষের সরবরাহ বন্ধ করে দেন- কাজ হোক বা না হোক- এক সময় দেখবেন ঘুষ ছাড়াই কাজ হয়ে যাবে। সরকারি চাকরিজীবীদের বিকল্প নেই, তাদের কাজ করতেই হবে।   বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত গণশুনানিতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা পেতে ঘুষ, দুর্নীতি ও হয়রানির শিকারদের অভিযোগ শোনা হয়।  অনুষ্ঠানে মোট ৩২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯৭টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ৫৭টি সরাসরি শুনানি করা হয়। শুনানিকালে প্রফেশনাল ইউনিভার্সিটি নামে একটি প্রতিষ্ঠানের অবৈধ ভর্তি কার্যক্রমের অভিযোগে রাব্বি ও সোহেল নামে দুইজনকে দুদক চেয়ারম্যানের নির্দেশে পুলিশ আটক করে।   শুনানিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের চারলেন উন্নীতকরণ প্রকল্প এবং পানি উন্নয়ন বোর্ডের বাঙালি নদী খনন প্রকল্পের দুর্নীতির অভিযোগও ওঠে,যা অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।  ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।   উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন দুদকের মহাপরিচালক আকতার হোসেন।   এ সময় উপস্থিত ছিলেন দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক, বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা ও দুদক বগুড়ার উপ-পরিচালক মাহফুজ ইকবালসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং সাংবাদিকগণ।