NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

৪র্থ উত্তর আমেরিকা চুরাশিয়ান মিলনমেলা - ২০২৬  অনুষ্ঠিত হবে নিউইয়র্কে


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩৮ এএম

৪র্থ উত্তর আমেরিকা চুরাশিয়ান মিলনমেলা - ২০২৬  অনুষ্ঠিত হবে নিউইয়র্কে

  বন্ধুত্বে সময় অসময় বলতে কিছু নেই। বন্ধু ডাক দিয়েছে আর অমনি সবকিছু ছেড়েছুড়ে হাজির হয় বন্ধু। এমনমই হয়েছে গত ২২ জুলাই মঙ্গলবার, বন্ধুত্বের টানে মাত্র কয়েক ঘন্টার নোটিশে সাধারণ কর্মদিবসেও বিপুল সংখ্যক চুরাশিয়ান মিলিত হয়েছিল নিবিড় বন্ধুত্বের টানে।     দূর দুরান্ত থেকে নিউইয়র্কে আসা তিন চুরাশিয়ান বন্ধুকে স্বাগত জানাতে কুইন্সের হিলসাইডের এক পার্টি হলে বসে জমজমাট আড্ডা। সিঙ্গাপুর থেকে আসা জাহাঙ্গীর আলম জনি, ফ্লোরিডা থেকে আসা আশরাফ উদ্দিন ও টেক্সাস থেকে আসা ইফতেখার আলম লিটকে ফুল দিয়ে স্বাগত জানায় যথাক্রমে সোহানা আহমেদ, ফারজানা হক ও সাবিরা করিম। আবদুল্লাহ মাহেরের চমৎকার আবৃত্তি পর নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পী চুরাশিয়ানদের গর্ব হাসান মাহমুদ একটির পর একটি অসাধারণ গান উপহার দিয়ে পুরো আসর মাতিয়ে রাখেন। স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন  মির্জা শওকত, রাব্বি সাঈদ,  নুরুল হক, আবুল ফজল দিদারুল ইসলাম, ফারুক হোসাইন মজুমদার,  হাবিবুল বাশার, জহির উদ্দিন,  আরিফ আহমেদ, হুমায়ুন কবির, মজিবুর রহমান জকন, মোহাম্মদ  ওয়াহিদ, শেখ শাহিদ, নিয়াজ আহমেদ, মোহাম্মদ সাহিদ  প্রমুখ।  পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শামস চৌধুরী রুশো ও নাদির খান।   অনুষ্ঠানে ৪র্থ নর্থ আমেরিকা চুরাশিয়ান মিলনমেলা ২০২৬ নিউইয়র্কে আয়োজনের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। একটি সুন্দর ও জাঁকজমকপূর্ণ মিলনামেলা উপহার দেয়ার জন‍্য সার্বিক প্রস্তুতি গ্রহণের জন‍্য শীঘ্রই একটি সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত গ‍ৃহিত হয়। উল্লেখ‍্য,  সম্প্রতি তৃতীয় নর্থ আমেরিকা চুরাশিয়ান মিলনমেলাটি অনুষ্ঠিত হয় ১৯ জুলাই ২০২৫ কানাডার টরন্টোতে।