NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চীন কঠোরভাবে দমন করবে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার  অপচেষ্টা


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:০৮ এএম

চীন কঠোরভাবে দমন করবে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার  অপচেষ্টা

 

 

 

 

 

 

নিউইয়র্ক- বাংলা ডেস্ক: চীনের সেনাবাহিনী তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার যে কোনো তৎপরতা কঠোরভাবে দমন করবে, এমনকি এ জন্য যুদ্ধের মূল্য দিতে হলেও। চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংহ্য ১০ জুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে দৃঢ়তার সঙ্গে বেইজিংয়ের এই অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন। নিরাপত্তা বিষয়ক সাংগ্রি-লা সংলাপের সাইডলাইনে দুই প্রতিরক্ষামন্ত্রী বৈঠক করেন। 

 

চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র উ ছিয়ান এ কথা জানিয়েছেন। ওয়েই দৃঢ়তার সঙ্গে বলেন, চীনের গণমুক্তি ফৌজ নিরলসভাবে দেশের সার্বভৌমত্ব ও ভূ-খণ্ডগত অখণ্ডতা রক্ষায় নিয়োজিত রয়েছে। যদি কেউ তাইওয়ানকে মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন করার দুঃসাহস দেখায় তবে চীনের সামরিক বাহিনী নিশ্চিতভাবে সেই অপচেষ্টাকে গুড়িয়ে দেবে এবং এ জন্য প্রয়োজনে যুদ্ধ করবে। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণা এক চীন নীতি ও চীন-মার্কিন তিনটি যৌথ সমঝোতাস্মারকে মারাত্মক লঙ্ঘন বলে মন্তব্য করেন ওয়েই। এটি চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য ব্যাপক ক্ষতিকর এবং তাইওয়ান প্রণালীর দুই তীরের শান্তি ও স্থিতিশীলতার জন্যও হুমকি বলে মনে করেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চতুর্থ আর্মস প্যাকেজের আওতায় তাইওয়ানের কাছে ১২০ মিলিয়ন ডলারের জাহাজের যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছে। চীন এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।